হোম
অপরাধ

সাউদিয়া এয়ারলাইন্সের অফিসের বাইরে ফ্লোরে অবস্থান করছে শতশত যাত্রী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫৩ পূর্বাহ্ণ

সাউদিয়া এয়ারলাইন্সের অফিসের বাইরে ফ্লোরে অবস্থান করছে শতশত যাত্রী-এমকে নিউজ বিডি

ফাইল ছবি

এয়ারলাইন্সের অফিসের বাইরে ফ্লোরে অবস্থান করছে শতশত যাত্রী।সাউদিয়ার টিকিট কালোবাজারে! তিন দিন যাবত কলা-রুটি খেয়ে সোনারগাঁও হোটেলের সাউদিয়া এয়ারলাইন্সের অফিসের বাইরে ফ্লোরে অবস্থান করছে। সাউদিয়া এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার দেশের বাইরে থাকায় যাত্রীদের কেনা টিকিট সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারে দেদারসে বিক্রি হচ্ছে। শুধু সউদীতে যাওয়ার একটি টিকিট ৬০ হাজার টাকা থেকে এক লাখ ত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। চরম দুর্ভোগের শিকার এসব যাত্রীর একটাই প্রশ্ন সউদী থেকে নগদ টাকা দিয়ে আসা যাওয়ার টিকিট নিয়ে ছুটিতে দেশে এলাম, আর সাউদিয়া এয়ারলাইন্সের অফিসের অসাধু সেলস সুপারভাইজার খুররমের নেতৃত্বে কয়েকটি এজেন্সি এসব কনফার্ম টিকিট কিসের বিনিময়ে কালোবাজারে বিক্রি করার সাহস পেল? সাউদিয়ার এসব অসাধু কর্মকর্তার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তারা। গতকাল মঙ্গলবার সোনারগাঁও হোটেলের সামনে বিক্ষুদ্ধ একাধিক যাত্রী এসব কথা বলেন।

সউদী আরবের ফিরতি টিকিটের জন্য যাত্রীদের মধ্যে চলছে হাহাকার। সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এক শ্রেণির অসাধু কর্মকর্তারা সিন্ডিকেটের মাধ্যমে সহস্রাধিক যাত্রীর নির্ধারিত ওয়ান ওয়ের টিকিট চড়া দামে কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সোনারগাও হোটেলের সামনে হাজার হাজার সউদী গমনেচ্ছু যাত্রী সাউদিয়া এয়ারলাইন্সের টিকিট কালোবাজারে বিক্রির প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করে। এসময়ে বিভিন্ন রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা বিক্ষুদ্ধ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমাদের আত্মীয় স্বজনরাও সউদীসহ বিদেশে চাকরি করেন। আমরা আপনাদের ব্যথা বুঝি। আমরা আপনাদের পাশে আছি। আপনারা রাস্তা অবরোধ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করুন। এতে বেশি কাজ হবে। পরে কয়েক হাজার বিক্ষুদ্ধ যাত্রী রাস্তা ছেড়ে দিয়ে পায়ে হেঁটে মিছিলসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয়।

পরে পাঁচজন বিক্ষুদ্ধ যাত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে দেখা করে সাউদিয়া এয়ারলাইন্সের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ তুলে ধরেন। টিকিট নিয়ে নানা অনিয়ম ও ভোগান্তির কথা পররাষ্ট্রমন্ত্রী মনোযোগসহকারে শোনেন। এসময়ে পররাষ্ট্রমন্ত্রী সাউদিয়ার টিকিট কালোবাজারে বিক্রি বিষয়টি অস্বীকার করেন। পররাষ্ট্রমন্ত্রী অপেক্ষমান যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাদের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে যাবে তাদের ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি করার জন্য সউদী পররাষ্ট্রমন্ত্রীর কাছে জরুরি চিঠি প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের সর্বাত্মক সহযোগিতা দিতে সরকার বদ্ধপরিকর। তিনি সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষায় সরকার সজাগ দৃষ্টি রাখছে।

সোনারগাঁও হোটেলের সাউদিয়ার অফিসের সামনে তিন দিনের ক্ষুধার্ত ঢাকা জেলার নবাবগঞ্জের কাবিল হোসেন (টোকেন নং ২৬৪) ও হবিগঞ্জের আবুল হাসান খান জানান, আজ ও আগামীকাল এবং আগামী ২৭ সেপ্টেম্বর সাউদিয়ার তিনটি ফ্লাইট ঢাকা থেকে সউদী যাওয়ার কথা। তিন’শ জনের মধ্যে মাত্র ১৬ জন ফিরতি টিকিট পেয়েছে। বাকি টিকিট চিহ্নিত ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ৬০ হাজার টাকা থেকে এক লাখ ত্রিশ হাজার টাকায় কালোবাজারে বিক্রি হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। ময়মনসিংহের সিদ্দিক, ইসমাইল, বাবুল হোসেন বলেন, সাউদিয়ার অফিসের কর্মকর্তারা যাত্রীদের কোনো মানুষই মনে করে না। তিন দিন ধরে রাস্তায় রোদ বৃষ্টিতে ভিজে রাত কাটাচ্ছি ওরা ডাকেও না অফিসও খোলে না।

এসব বিষয় দেখার কী কেউ নেই। তারা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর হাজার হাজার সউদী প্রবাসী কর্মীর ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে যাবে। নগদ টাকা দিয়ে টিকিট কিনেও সউদীতে যেতে না পেরে এখন আমারা চাকরি হারানোর ঝুঁকির সম্মুখীন। নারায়ণগঞ্জের আক্তার হোসেন, সোনারগাঁও এর দেলোয়ার হোসেন ও সিলেটের হারিস মিয়াও গত রোববার থেকে টোকেন নিয়ে সাউদিয়ার অফিসের সামনের ফ্লোরে অবস্থান করছেন। সেখানে প্রায় তিনশ যাত্রী রাত দিন অবস্থান নিয়ে ঘোষণা দিয়েছেন আমরা সাউদিয়ার টিকিট না নিয়ে বাড়ী ফিরবো না। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ফ্লোরে অবস্থানকারী যাত্রীদের সাথে সমঝোতার চেষ্টা চালাচ্ছিলেন বাড়ী ফিরে যাওয়ার জন্য এবং আজ বুধবার সকালে সাউদিয়ার অফিসে প্রবেশ করার সুযোগ দেয়া হবে। যাতে তারা ফিরতি টিকিট কনফার্ম করতে পারেন।

এদিকে, গতকালও মতিঝিলস্থ বিমান অফিসের সামনেও সউদী গমনেচ্ছু যাত্রীরা টিকিটের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষুদ্ধ এসব যাত্রীরা বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং টিকিট ইস্যুতে দুর্নীতি ও অহেতুক ভোগান্তি অবিলম্বে নিরসনের জোর দাবি জানান। রাতে আটাবের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ (মাহবুব) ইনকিলাবকে বলেন, সাউদিয়া এয়ারলাইন্সের কতিপয় সিন্ডিকেট চক্র (টপটেন ট্রাভেলস এজেন্সি) অনৈতিকভাবে সউদী গমনেচ্ছুদের ফিরতি টিকিট কয়েকগুণ বেশি দামে কালোবাজারে বিক্রি করে মানবতা বিরোধী কাজ করছে।

সরকারের উচিৎ গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে দ্রুত এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। ইতিপূব্যেও এসব সিন্ডিকেট বিদেশগামী যাত্রী এবং হজ ও ওমরাযাত্রীদের টিকিট চড়া দামে কালোবাজারে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এক প্রশ্নের জবাবে আটাবের সাবেক নেতা মাহবুব বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিধিতে নির্দেশনা রয়েছে ট্রাভেলস এজেন্সিগুলো কোনো ক্রমেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করতে পারবে না। তার পরেও সাউদিয়া এয়ারলাইন্সের হাজার হাজার টিকিট বিক্রির সুবাধে এসব সিন্ডিকেট চক্র চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রির সাহস পাচ্ছে।

তিনি অবিলম্বে সউদী গমনেচ্ছু যাত্রীদের ফিরতি টিকিট কনফার্ম করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন। আটাবের সাবেক নেতা বলেন, ৬ / ৭ মাস আগে ছুটিতে আসার সময়ে নগদ টাকা দিয়ে সউদী থেকেই আসা যাওয়ার টিকিট ক্রয় করে কর্মীরা দেশে এসেছেন। এসব বিক্রিত ফিরতি টিকিট কী ভাবে সিন্ডিকেট এজেন্সি চড়া দামে অন্য যাত্রীর কাছে ইস্যু করছে তা’ খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 24 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক