admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে সাভারে সাংবাদিকদের মানববন্ধন।
দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে বৃহস্পতিবার দূপূরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাভার প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সাভার প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক জাভেদ মোস্তফা, সদস্য সচিব সাংবাদিক রুপোকুর রহমানের উপস্থিতিতে এবং ভোরের কাগজের সাংবাদিক আজিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মিঠুন সরকার,সেলিম আহমেদ, ফাহাদ-ই-আজম, কামরুজ্জামান খান, গোবিন্দ আচার্য্য, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়,মুফিজুর রহমান সোহেল,রফিকুল আলম জিলু,বিদ্যুত আহমেদ, জিয়াউর রহমান, মাসুম বাদশা, শাহিনুর রহমান, ওমর ফারুক, মিঠুন সরকার, তপু ঘোষাল, আরিফুর রহমান, অঙ্গন সাহা, লোটন আচার্য্য, আপেল মাহমুদ, গোলাম সারওয়ার, উজ্জ্বল হোসেন, ইমতিয়াজ-উল-ইসলাম জীবন, মোহাম্মদ শাহিন ও এম এস রনি। মানববন্ধন শেষে ক্লাবে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।বক্তারা অবিলম্বে নিঃশর্ত মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকার শীর্ষ মাদক ব্যবসায়ীদের গডফাদার ইরফানুল হক রিফাতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা আরো বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে নিঃশর্ত মামলা প্রত্যাহার না করলে সারা দেশের দুর্বার আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা।