হোম
আন্তর্জাতিক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে ১৯ নম্বরে জিয়াউর রহমান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ৮:২৩ পূর্বাহ্ণ

BD-P-Ziaur Rahman-mknewsbd

ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দু’হাজার চার সালে বিবিসি বাংলা একটি ‘শ্রোতা জরিপ’-এর আয়োজন করে। বিষয়টি ছিলো – সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে? তিরিশ দিনের ওপর চালানো জরিপে শ্রোতাদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ ২০জনের জীবন নিয়ে বিবিসি বাংলায় বেতার অনুষ্ঠান পরিবেশিত হয় ২০০৪-এর ২৬শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত। বিবিসি বাংলার সেই জরিপে শ্রোতাদের ভোটে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ১৯তম স্থানে আসেন জেনারেল জিয়াউর রহমান। আজ তাঁর জীবন-কথা। বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আর্বিভাব হয়েছিল হঠাৎ করেই ১৯৭১ সালে। তাঁর কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সেসময় দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল, সৃষ্টি করেছিল প্রেরণা। প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার গাবতলি উপজেলায় বাগবাড়ি গ্রামে। তাঁর পিতা মনসুর রহমান ছিলেন কলকাতায় একটি সরকারি দপ্তরের কেমিস্ট। ভারত ভাগ হওয়ার পর তিনি করাচী বদলি হয়ে গেলে জিয়াউর রহমান সেখানেই অ্যাকাডেমি স্কুলে পড়াশোনা করেন। করাচীতে লেখাপড়া শেষ করে তিনি ১৯৫৩ সালে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন একজন ক্যাডেট অফিসার হিসাবে।

পাকিস্তান থেকে নতুন সেনাদল আসছে, অস্ত্র আসছে। আমাদের কী করণীয়?
কর্নেল ওলি আহমেদ অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জিয়াউর রহমানের সহকর্মী মি. রহমান ৫৫ সালে কমিশনপ্রাপ্ত হবার পর সামরিক বাহিনীর গোয়েন্দা শাখা সহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে ১৯৭০ সালে তিনি চট্টগ্রাম সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সহ-অধিনায়ক হিসাবে সেখানে বদলি হন। তাঁর ওই রেজিমেন্টের একজন সহকর্মী কর্নেল ওলি আহমেদ বিবিসি বাংলাকে বলেন তখনই জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীতে বিদ্রোহ করার পরিকল্পনা নিয়েছিলেন।প্রায় সময় দেখতাম তিনি দেশের ব্যাপারে খুব চিন্তিত থাকতেন। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, নির্বাচনের পরে পাকিস্তান থেকে নতুন সেনাদল আসছে, অস্ত্র আসছে। মনে হয় পশ্চিম পাকিস্তানের সেনা বাহিনীর সদস্যরা শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না। বা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না।

এতে আমাদের কী করণীয়?

মি. আহমেদ বলেন: এর এক পর্যায়ে আমরা বিদ্রোহের পরিকল্পনা করলাম। বিভিন্ন সেনা ব্যারাকে তখন প্রশিক্ষণ নিচ্ছিলেন পূর্ব পাকিস্তান রাইফেলস-এর সৈন্যরা উনিশশ একাত্তর সালের ২৫শে মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ঘটনার পর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বিদ্রোহ করেন জিয়াউর রহমানের নেতৃত্বে, বলেছেন কর্নেল ওলি আহমেদ। ২৫শে মার্চ রাতে যখন আমরা শুনলাম পাকিস্তান সেনাবাহিনী বর্বর ও নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সমগ্র ঢাকাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, চট্টগ্রাম থেকে একমাত্র তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বিদ্রোহ করি। পরবর্তী পর্যায়ে ২৭ তারিখ আমরা সিদ্ধান্ত নিলাম, জিয়া সাহেব দেশের স্বাধীনতা ঘোষণা করবেন। এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন,” মি. আহমেদ বলেন। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিলের তথ্য মতে, কয়েকজন ব্যক্তি ২৬ এবং ২৭ তারিখে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। তৎকালীন মেজর জিয়াউর রহমানও তার ঘোষণাটি আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নামে পাঠ করেন।

পূর্ব পাকিস্তান রাইফেলস-এর সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছেন। এপ্রিল ১৯৭১।

বাংলাদেশের একটা মানুষের ঘোষণার অধিকার ছিলো, আর তিনি হলেন শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে যে বিতর্ক আসতে পারে সেটাই তো কেউ কখনো চিন্তা করেনি,’মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আফসান চৌধুরী বিবিসি বাংলাকে বলেন। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক ১৯৮২ সালে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ৩য় খণ্ডে বলা হয়েছে, ২৬শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানী বাহিনীর হাতে আটকের আগেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে একটি তারবার্তা পাঠান। এতে বলা হয়, ২৫শে মার্চে মধ্যরাতের পর অর্থাৎ ২৬শে মার্চের প্রথম প্রহরে এ ঘোষণা দেন তিনি। যা তৎকালীন ইপিআর- এর ট্রান্সমিটারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে। পরে চট্টগ্রামের স্থানীয় একটি বেতারকেন্দ্র থেকে ২৬ ও ২৭শে মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। জিয়াউর রহমান প্রথমে সেক্টর কমাণ্ডার এবং পরে জেড ফোর্সের কমাণ্ডার হিসাবে স্বাধীনতা যুদ্ধ করেন। স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর উপ-প্রধান করা হয়।রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন পঁচাত্তরে যেসব পট পরিবর্তন হচ্ছিল, সেই পটভূমিতে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করা এবং আটক অবস্থায় থাকা জিয়াউর রহমানকে মুক্ত করে এনে ক্ষমতায় বসানো হয়েছিল।
আর সেভাবেই একজন সামরিক কর্মকর্তা পরবর্তীতে জনপ্রিয় রাজনীতিক হওয়ার সুযোগ পেয়েছিলেন বলে মনে করেন মি. এমাজউদ্দিন আহমেদ। জিয়াউর রহমান রাজনীতিতে এলেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে। তবে এই বিপ্লব অবশ্য তার ইনিশিয়েটিভে (উদ্যোগে) হয়নি, এই বিপ্লবের অন্য কারণ ছিল। কিন্তু এটা বলতে পারি যে এই বিপ্লবের ফলশ্রুতিই বরং তাঁকে বাংলাদেশের রাজনীতিতে মুখ্য ভূমিকা পালনের জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছিল।

Former President of Bangladesh, Major General Ziaur Rahman, during a press conference in London. February 17, 1978

তিনি যে বাঙালি জাতির অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তান সে বিষয়ে কোন সন্দেহ নেই। এমাজউদ্দিন আহমেদ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ মনে করেন জিয়াউর রহমানের বড় মাপের নেতা হওয়া বা জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ ছিল তিনি তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি প্রতিষ্ঠা করার পাশাপাশি সব দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন।
জিয়াউর রহমান সাহেব অনুভব করেছিলেন যে একটি দেশকে ভালভাবে শাসন করতে হলে দল গঠন অপরিহার্য। আর বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থায় বহু দল তো অপরিহার্য। এই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের লক্ষ্যে তিনি প্রথমে এক্সিসটিং (সেসময় কার্যকর) দলগুলোকে স্বীকৃতি তো দিলেন, এবং সেইসঙ্গে নিজের দল করলেন ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর। নিজের দেশের রাজনীতির গণ্ডী ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সার্ক জোট গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখা সহ আন্তর্জাতিক অঙ্গনেও মি. রহমান নিজের একটা অবস্থান করে নিয়েছিলেন।

জিয়াউর রহমান স্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ভারত সফরে ১৯৮০ সালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলছেন: জিয়াউর রহমানকে যেদিক থেকেই বিবেচনা করা হোক্ না কেন তিনি যে বাঙালি জাতির অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তান সে বিষয়ে কোন সন্দেহ নেই। উনিশ ৮১ সালের ৩০শে মে -একটি দু:খবহ ঘটনার দিন। তিনি হয়ত দলীয় অথবা জাতীয় কোন সমস্যা সমাধানের জন্য চট্টগ্রাম গিয়েছিলেন। কিন্তু চট্টগ্রামে যখন তিনি নৃশংসভাবে নিহত হলেন তাঁর সহযোগী, সামরিক বাহিনীরই কিছু কর্মকর্তার হাতে, তখন সেই সংবাদ কিন্তু গোটা দেশ খুব কষ্টের সঙ্গে গ্রহণ করেছিল। জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি দল হিসাবে টিকে রয়েছে।জিয়াউর রহমান স্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ভারত সফরে ১৯৮০ সালে। ডানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 5 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক