হোম
অপরাধ

সরকারি মুঠোফোন নাম্বারে ব্ল্যাকলিস্টে সাংবাদিকদের নাম্বার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যম কর্মীদের নাম্বার ব্ল্যাকলিস্টে রেখেছেন। অভিযোগ ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে অনিয়মের নিউজ করায় তিনি সরকারি নির্দিষ্ট মুঠোফোন নাম্বারে ব্ল্যাকলিস্টে রাখেন কর্মরত একাধিক গণমাধ্যমকর্মীর মুঠোফোন নাম্বার। আর এতে করে কোনো তথ্যের জন্য সরকারি ওই মুঠোফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে বারবার ব্যস্ত দেখায়।

ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ও পেশায় বাধাগ্রস্ত সৃষ্টি হতে হচ্ছে ভূক্তভোগী গণমাধ্যমকর্মীদের। এদিকে ইউএনও’র সরকারি নাম্বারে ব্ল্যালিস্টের এমন কর্মকান্ডকে বিরল ঘটনা বলে মন্তব্য করছেন অনেকে।

জানা যায়, রুমানা আফরোজ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় অনিয়ম করেছিলেন বলে অভিযোগ উঠে। সেই অভিযোগের সূত্রে কিছু অনিয়মের তথ্য হাতে আসে গণমাধ্যম কর্মীদের হাতে। তবে অনিয়মের তথ্য যখন হাতে আসে তখন তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলা হিসেবে বদলী হয়ে আসেন।

এরপর অনিয়মের বিষয়ে তাঁর বক্তব্য নেন একাধিক সাংবাদিক। বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয় তার বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর জনসাধারণের কাছে বিষয়টি ছড়িয়ে পড়ে। এতেকরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। যার ফলে তাঁর উর্ধ্বতন কর্মকর্তার নিকট জবাবদিহিতা করতে হয়। একারণে ওই সকল গণমাধ্যম কর্মীদের উপর চরম রাগান্বিত হয়ে পড়েন!

বিষয়টি গত চার মাস আগের হলেও তিনি ক্ষোভ পুষে রাখেন। আর তখন থেকেই সরকারি মুঠোফোন নাম্বারের ব্ল্যাকলিস্টে রাখেন একাধিক গণমাধ্যমকর্মীর মুঠোফোন নাম্বার। যা একটি ক্ষমতার অপব্যবহারের সামিল ও অযৌক্তিক।অপরদিকে, আস্তে আস্তে যোগাযোগের সমস্ত মাধ্যম WhatsApp. Facebook, imo থেকে ব্লক করে দেন। এতে ওই গণমাধ্যম কর্মীর কোনো তথ্য আদান-প্রদানের বিষয়ে ইউএনও’র সঙ্গে দীর্ঘ কয়েক মাস যোগাযোগ থেকে বিরত থাকেন। যার কারণে অনেক সংবাদে তাঁর মন্তব্য না পাওয়ায় প্রকাশ করা সম্ভব হয়নি!

ফলে গণমাধ্যম কর্মীরা তাদের পেশায় বাধার সম্মুখীনে পড়তে হচ্ছে।একাধিক গণমাধ্যম কর্মী জানান, কয়েকমাস আগে ইউএনও রুমানা আফরোজের সাবেক কর্মস্থল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঘর নির্মাণের টাকা,  নজিপুর কলেজ ফান্ডের টাকা, সিসিটিভি ক্যামেরা, পুকুরের মাছ এসব অনিয়মের বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে ১মাস তাঁর সঙ্গে আর যোগাযোগ করা হয়নি।

পরবর্তীতে কয়েকটি তথ্যের জন্য যোগাযোগ করলে তাঁর ব্যবহৃত সরকারি মুঠোফোনে কল দিলে ব্যস্ত দেখায। এরপর মাঝে মধ্যে ফোন দিয়ে দেখি একই অবস্থা। তখন কাস্টমার কেয়ারে গিয়ে জানা যায় নাম্বারটা ব্ল্যাকলিস্টে রেখেছেন তিনি। অনলাইনে যোগাযোগ করা হলে WhatsApp. Facebook, imo থেকে ব্লক করে রাখেন। তারা বলেন, সাংবাদিকতা পেশার লোকজনদের সঙ্গে অপমানজনক একটি কাজ করেছেন তিনি।

বিষয়টি অত্যান্ত দুঃখজনক। এ বিষয়ে তাঁর উর্ধ্বতন কর্মকর্তার নিকট অভিযোগ দিবো।স্থানীয় নাগরিক জামাদুল ইসলাম জানান, একজন সাংবাদিক সরকারি বেসরকারিসহ সকল জায়গার তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করা তাদের নৈতিক অধিকার। সেটা হোক অনিয়মের। তাছাড়া সরকার থেকে ইউএনও’র একটা নাম্বার দেওয়া হয়েছে জনসাধারণের সুবিধার জন্য। যে নাম্বারে শুধু সাংবাদিক নয় সকল নাগরিকের ফোন দেওয়ার অধিকার রয়েছে। কারও বিরুদ্ধে নিউজ করলে রেগে গিয়ে সেই সাংবাদিকদের নাম্বার ব্ল্যাকলিস্টে রাখবে এটা কোনো আইনের মধ্যে পড়েনা বলে মনে করি।

ব্যক্তিগত নাম্বার হলে তাও হতো। এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।জানতে চাইলে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক