admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্য সান্তাহার জংশন স্টেশন এলাকায় ঝুঁকিপূর্ণ রেলসেতুর নির্মাণ কাজ চলছে। যার কারণে এই রুটে চলাচলরত সব ট্রেনই সেতুর সামনে গিয়ে থামতে হচ্ছে । তারপর গতি কমিয়ে সেতু পার হচ্ছে ট্রেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সন্ধ্যা নামলেয় ট্রেন থেকে চুরি হচ্ছে যাত্রীদের মালামাল।
এ বিষয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, নির্মাণাধীন সান্তাহার রেলসেতুর কারণে ট্রেনের গতিসীমা সীমিত করতে হয়। আর এই সুযোগে রাতের অন্ধকারে যাত্রীদের মালামাল চুরি যাচ্ছে।আক্কেলপুরের জোবয়ের হোসেন নামের এক ট্রেন যাত্রী বলেন, আমি ঢাকা থেকে রাতের ট্রেনে দ্রুতয়ান এক্সপ্রেস আক্কেলপুরে আসছিলাম। ট্রেনটি আহসানগঞ্জ থেকে ছেড়ে সান্তাহারে প্রবেশের আগে একটি ফাঁকা জায়গায় দাঁড়ায়।
এমন এক মুহূর্তেই যাত্রী কথাবলা অবস্থায় মোবাইল ফোন ছুঁ মেরে পালিয়ে যায় চোর। জানা যায়, চোরের একটি চক্র নিমার্ণাধীন রেলসেতুকে টার্গেট করে চুরি ও ছিনতাই কাজ চালিয়ে আসছে। তারা আগেই সান্তাহার, আহসানগঞ্জ ও নাটোর থেকে যাত্রী সেজে ট্রেনের ভিতরে অবস্থান করে। তারপর তারা নারী যাত্রী ও ঘুমন্ত মানুষের মালামাল টার্গেট করে। রেলসেতুতে ট্রেন থামা মাত্রই যাত্রীদের মালামাল নিয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।
সচেতনরা বলছেন, সংশ্লিষ্টদের তদরকির অভাবে চক্রটি এমনভাবে চুরি করছে।নির্মাণাধীন রেলসেতুর ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রতিনিধি ওসমান গনি বলেন, আমি রাতে এখানে থাকি না, তবে গার্ডের কাছে শুনেছি এখানে রাতের কোনো এক ট্রেন থেকে চুরি হয়েছে। এ বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকেও জানানো হয়েছে। রাতে এখানে গার্ড থাকার পরও কিভাবে চুরি হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গার্ড সেতুর কাছে থাকে। যেহেতু ট্রেন লম্বা তাই পিছনের দিকে এমন ঘটনা ঘটলে জানা যায় না।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, নির্মাণাধীন রেল সেতুতে চুরি হওয়ার ঘটনা আমার জানা নেই। তবে ট্রেনে কর্মরত পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া আছে ট্রেন থামার পর দুই জন ট্রেনের দুই দিকে নেমে দাঁড়িয়ে থাকবে।
এক নারী যাত্রীর ব্যাগ চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৩ মাস আগে এক নারীর ব্যাগ চুরি হয়েছিল। সেই ব্যাগে সাত লাখ টাকার শ্রবণ শক্তির ডিভাইস ছিল। পরে সেই ডিভাইস উদ্ধার ও চোরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।