হোম
তথ্য ও প্রযুক্তি

সঙ্গীর ফোনে নজরদারির সফটওয়্যার যখন মাথাব্যাথার কারণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০১৯ ৪:৪৫ অপরাহ্ণ

software-mknewsbd

ফাইল ছবি

সফটওয়্যার এখন আপনার মাথা ব্যথার কারণ হতে পারে।হঠাৎ একদিন অ্যামি’র (ছদ্মনাম) মনে হল যে, তার স্বামী তার বন্ধুদের বিষয়ে সব গোপন খবর জানতে শুরু করেছে। অ্যামি অবাক হয়ে যখন তার স্বামীকে প্রশ্ন করতেন যে সে কীভাবে তার এবং তার বন্ধুদের সম্পর্কে এতসব তথ্য জানে তখন তার স্বামী বলতো এসব, সেই তাকে একসময় বলেছে এবং পরে হয়তো ভুলে গেছে। অ্যামি বিস্মিত হয়ে আবিষ্কার করে, সে কখন কোথায় থাকে সেটিও জানে তার স্বামী। কখনো কখনো সে বলেছে যে সে হঠাৎ কোথাও যাবার সময় আমাকে কোনও এক বন্ধুর সাথে ক্যাফেতে দেখেছে। তখন তাকে সবকিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করি, আমি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। এমনকি আমার বন্ধুদের ওপর থেকেও। মাসখানেকের মধ্যে আমাদের বৈবাহিক জীবনটিই দুর্বিষহ হয়ে পড়ে। এর পরিণতি আসে একটি পারিবারিক হ্যালোউইন ভ্রমণে। অ্যামি বলছিলেন,হ্যালোউইন উপলক্ষে আমাদের বেড়ানোটি বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। অনেকদিন পর দারুণ একটি ছুটি কাটাচ্ছিলাম। কিন্তু সবকিছু নস্যাৎ হয়ে গেল হঠাৎই। আমার স্বামী যখন একটি ছবি দেখানোর জন্যে তার মোবাইল ফোনটি আমাকে দেন তখন একটি পপ-আপ ভেসে ওঠে ফোনের স্ক্রিনে।অ্যামির কম্পিউটার থেকে প্রতিদিনের রিপোর্ট দেখার জন্যে তৈরি এটাই ছিল সেই মেসেজে। ঘটনার আকস্মিকতা তাকে বিহ্বল করে তোলে। এরপর অ্যামি যখন লাইব্রেরি রুমে গিয়ে তার স্বামীর কম্পিউটার অনুসন্ধান করে স্পাইওয়্যারটা খুঁজে পায় তখন সবকিছুই তার কাছে পরিষ্কার হয়ে যায়।

স্টকারওয়্যার আপনার মাথা ব্যথার কারণ হতে পারে।

স্টকারওয়্যার আপনার মাথা ব্যথার কারণ হতে পারে।

স্টকারওয়্যার আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। স্টকারওয়্যার’ কী ?
স্টকারওয়্যার’ যা কিনা ‘স্পাউসওয়্যার’ নামেও পরিচিত এক ধরনের খুবই শক্তিশালী নজরদারির সফটওয়্যার প্রোগ্রাম যা সাধারণত প্রকাশ্য অনলাইনে কিনতে পাওয়া যায়। যেটি অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে। এটি ব্যবহার করে নির্দিষ্ট কোনও ব্যক্তির সমস্ত মেসেজ পড়া সম্ভব, তার ব্যবহৃত কম্পিউটারের স্ক্রিনের রেকর্ড রাখা যায়, জিপিএস অবস্থান ট্র্যাক করা যায়, ব্যক্তি কী করছে তা জানার জন্যে ক্যামেরা পর্যন্ত ব্যবহার করা সম্ভব। সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কির মতে, এ ধরনের গুপ্তচরমূলক সফটওয়্যার নিজেদের ডিভাইসে খুঁজে পাওয়া ব্যবহারকারীর সংখ্যা গত একবছরে কমপক্ষে বেড়েছে ৩৫%। ক্যাসপারস্কির গবেষকরা বলছেন, তাদের সুরক্ষা প্রযুক্তি এ বছর এখন পর্যন্ত ৩৭,৫৩২টি ডিভাইসে ‘স্টকওয়্যার’ সনাক্ত করতে পেরেছে। সংস্থাটির প্রধান সুরক্ষা গবেষক ডেভিড এম সংখ্যাটিকে একটি বিশাল ‘হিমবাহের চুড়া মাত্র’ বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন, বেশিরভাগ মানুষ নিয়মিত তাদের ল্যাপটপ বা ডেক্সটপের সুরক্ষা নিশ্চিত করে। কিন্তু তাদের মোবাইল ফোনের ক্ষেত্রে নয়। গুপ্তচরমূলক সফটওয়্যার ব্যবহারকারীর সংখ্যা গত একবছরে কমপক্ষে বেড়েছে ৩৫%।
তার হিসেবে স্মার্টফোনে ক্যাসপারস্কি সুরক্ষা ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য নিয়েই ওপরের সংখ্যাটি তারা পেয়েছেন। সুতরাং প্রকৃত সংখ্যা আরও বেশি হবার সম্ভাবনা রয়েছে ক্যাসপারস্কি’র অনুসন্ধানে রাশিয়াতে সবচেয়ে বেশি ‘স্টকওয়্যার’ ব্যবহারের প্রমাণ মিলেছে। ভারত, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র আর জার্মানি হল এর পরের ৫টি দেশ। যুক্তরাজ্যের অবস্থান তালিকায় ৮ম। অন্য একটি সুরক্ষা প্রতিষ্ঠান বলছে যে তারা ব্যবহারিক পদক্ষেপ নিতে পারছে সেইসব ব্যক্তির ক্ষেত্রে, যারা মনে করছেন যে তাদের ওপর নজরদারি বা গুপ্তচরবৃত্তি করা হচ্ছে। ইস্ট এর জ্যাক মুর-এর বক্তব্য, যে অ্যাপটি ব্যবহার করা হয় না সেটি ডিলিট করে দেয়াই সবচেয়ে সহজ উপায় এমন পরিস্থিতি এড়ানোর জন্যে। অ্যামির ক্ষেত্রে যা হয়েছে, তা হল যখন তিনি বুঝতে পেরেছিলেন যে প্রযুক্তির মাধ্যমে তার ওপর নজরদারি হয়েছে, তারপর থেকে প্রযুক্তির ওপরই অবিশ্বাস জন্মে যায়- যা কিনা সম্প্রতি তিনি কাটিয়ে উঠতে শুরু করেছেন।

মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া
জেসিকা নামে আরেকজন নারী যিনি এই ‘স্টকারওয়্যার’ এর শিকার। তার প্রাক্তন স্বামী নিয়মিত তার টেলিফোনের বক্তব্য তার অজান্তে ধারণ করতো এবং বন্ধুদের সাথে বলা কথার বিশেষ কোনও বাক্য ব্যবহার করে জেসিকার মনেও ওপর চাপ সৃষ্টি করতো।ঈর্ষাপরায়ণ স্বামী, স্ত্রী ও প্রেমিকেরা এটি বেশি ব্যবহার করছে। সে সম্পর্কটি বহু বছর আগে ভেঙ্গে গেলেও মিজ জেসিকা এখনো বন্ধুদের সাথে দেখা করার সময় নিজের ফোনটাকে দূরে সরিয়ে রাখেন। পারিবারিক নির্যাতন নিয়ে কাজ করেন গেমা টয়নটন। তার হিসেবে এসবক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব পড়ে থাকে অনেকের উপর। তিনি বলেন, এটি কোনও ব্যক্তির বিশ্বাস নষ্ট করে দেয়। এটি তাদেরকে ফোন বা ল্যাপটপকে একধরনের অস্ত্র হিসেবে দেখতে বাধ্য করে, কারণ হয়তো সেটি তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ফলাফলে দেখা গেছে বহু মানুষ ইন্টারনেট ব্যবহার করা থেকে দূরে সরে এসেছে। স্টকারওয়্যারের ক্রমবর্ধমান ব্যবহারকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করেন তিনি। স্পাইওয়্যার সংস্থাগুলি তাদের এসব পণ্যকে ‘কর্মচারী পর্যবেক্ষণ’ বা ‘বাবা-মায়ের নিয়ন্ত্রণ’ পণ্য হিসেবে বিজ্ঞাপিত করে থাকে। যুক্তরাজ্যসহ অনেক দেশেই স্বামী বা স্ত্রীর অনুমতি ছাড়া এমন কিছু ব্যবহার করা বেআইনি। তাই অধিকাংশ এ ধরনের কোম্পানি তাদের ওয়েবসাইটে এমন পণ্যের বিজ্ঞাপনে অনেককিছু এড়িয়ে যায়। এরপরও এধরনের অন্তত একটি কোম্পানি তাদের ওয়েবসাইটে এমনসব নিবন্ধের লিঙ্ক যুক্ত রেখেছে, যেখানে এসব সফটওয়্যারকে ‘স্বামী/স্ত্রী-র সাথে প্রতারণা’র মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বলছে, ‘স্টকারওয়্যার’ ব্যবহার বন্ধের কোনও নির্দিষ্ট আইন যদিও নেই তবে এই জাতীয় অপরাধমূলক কাজের বিরুদ্ধে সুরক্ষা বা হয়রানি থেকে মুক্তি দেবার আইন রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 5 hours আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 23 hours আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 4 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 4 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 4 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 4 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 4 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 5 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক