admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: নিরাপদ রুট হিসেবে ব্যাবহার করা হচ্ছে ট্রেনপথ : রুট পরিবর্তনের ট্র্যানজিট হিসাবে বেছে নিচ্ছেন জয়পুরহাট, সান্তাহার জংশন ও নাটোর রেল স্টেশন
নির্বাচনকে সামনে রেখে সক্রীয় হয়ে উঠেছে মাদকপাচারকারী চক্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাজপথের বিএনপি জামায়তসহ ইসলামী দলগুলোর সরকার বিরোধী কর্মসূচি সামাল দিতে যখন আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত সময় পার করছে, ঠিক সে সময়য়ে দেশের মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে।
উত্তরাঞ্চলের মাদক, পাচারকারীরা, মাদকপাচারে নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছেন ট্রেনকে। এসব মাদকপাচারকারীদের ট্রেনে ডিউটিরত রেলেরের বিভিন্ন দপ্তরের লোকনর সহযোগীতায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদকপাচার কারবার এবং চোরাচালান।
মাদকপাচারকারীরা উত্তরাঞ্চল থেকে ছেড়ে যাওয়া রাজধানী ঢাকাগামীসহ বিভিন্ন রেল রুটে প্রতিদিন কোন না কোন ট্রেনে হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, নেশা জাতীয় ইনজেকশনসহ বিভিন্ন প্রকার মাদক বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে। এর মধ্যে মাদকচাচারকারীরা জয়পুরহাট, সান্তাহার জংশন, নাটোর রেল স্টেশনকে রুট পরির্বতনের ট্র্যানজ্রিট হিসাবে ব্যবহার করছে। সান্তাহার জংশন স্টেশন থেকে রুট পরিবর্তন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে। প্রশাসনের লোকজনের নজরে পরলে মাঝে মধ্যে র্যাব এবং সান্তাহার রেল পুলিশের হাতে ধরা পরছে মাদকপাচারকারী দলের সদস্যরা।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর ট্রেন জয়পুরহাট পৌছার পর ট্রেন থেকে নেমে পালানোর সময় র্যাব-৫ ক্যাপের সদস্যরা ১৬০ গ্রাম হেরোইনসহ মোছা. তোহারা বেগম নামের এক নারী মাদক কারবারীকে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় সোর্পদ করে। ৬ ডিসেম্বর নাটোর রেল স্টেশনে লালমনিহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় রেল পুলিশ ৮ কেজি গাঁজাসহ আসলাম উদ্দীন (৪৭) নামের এক ব্যাক্তিকে আটক করে। ১৯ ডিসেম্বর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ ওই ট্রেনের পরিচালক (গার্ড) জাহাঙ্গীর কবির (৪২) ও পিএ অপারেটর সাদেকুল ইসলামকে আটক করেছে সান্তাহার রেল পুলিশ।
২৮ ডিসেম্বর র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট রেল স্টেশনে বাংলাবান্ধা ট্রেন থেকে নেমে পালানোর সময় একশ’ গ্রাম হেরোইনসহ মামুন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় সোর্পদ করেছে। এছাড়াও সান্তাহার রেল পুলিশ ১৮-১২-২৩ স্থানীয় রেল স্টেশনের ৪ নম্বর ্লাটফরমে অবস্থানরত একটি ট্রেন থেকে সাড়ে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। ৩১ অক্টোবর ঢাকাগামী নীলসাগর ট্রেন তল্লাশি করে ২৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে করা হয়, ১৭ অক্টোবর ঢাকাগামী নীলগর ট্রেন থেকে র্যাবের ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, গত ৪-৯ রেল পুলিশ বগুড়া স্টেশন থেকে একশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
ফলে সক্রীয় হয়ে উঠেছে মাদকপাচারকারী চক্র। মাদক পাচারকারীরা এখন নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছে উত্তরাঞ্চলের ট্রেনপথ। মাদকপাচারকারীরা উত্তরাঞ্চল থেকে ঢাকা, খুলনা, রাজশাহীর মধ্যে চলাচলকারী ট্রেনগুলোতে মাদক পাচার করছে। এসব মাদকপাচারের সাথে ট্রেনে ডিউটিরত রেলওয়ের লোকজন জড়িতের অভিযোগে মাঝে মধ্যে র্যাব ও থানা পুলিশের হাতে ধরা পরছে তারা।
গত ১৯ ডিসেম্বর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ ওই ট্রেনের পরিচালক (গার্ড) জাহাঙ্গির কবির (৪২) ও পিএ অপারেটর সাদেকুল ইসলামকে আটক করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ।