হোম
অপরাধ

শ্যামনগরে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নেই যুব রেডক্রিসেন্টের ও তহবিল আত্মসাৎ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রাকিবুল হাসান শ্যামনগর সাতক্ষীরাঃ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের দল গঠন বাধ্যতামূলক হলেও সাতক্ষীরার শ্যামনগরের কোন শিক্ষা প্রতিষ্ঠানেই কমিটি নেই স্বেচ্ছাসেবী এ সংগঠনটির। উপজেলার ৯১ টি স্কুল-কলেজ ও মাদ্রাসার মধ্যে কোনটিতেই যুব রেডক্রিসেন্টের কমিটি ও কার্যক্রম নেই বলে জানিয়েছেন সংগঠনটির উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ। ফলে একদিকে যেমন মানা হচ্ছে না সরকারি নির্দেশনা অন্যদিকে জরুরি আপদকালীন সময়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। অথচ স্বেচ্ছাসেবী এ সংগঠনের তহবিল গঠনের জন্য ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে এককালীন ফি আদায় করা হচ্ছে।

২০১৪ সালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে (বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্টের দল গঠন বাধ্যতামূলক ও তহবিল গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই স্বেচ্ছাসেবী এই সংগঠনের তহবিল গঠনের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর (২০+২০+২০) ৬০ টাকা, নবম ও দশম (২০+২০) ৪০ টাকা এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে (২০+২০) ৪০ টাকা এককালীন ফি নেয়া হচ্ছে।

প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের থেকে এককালীন ফি আদায় করবে। আদায়কৃত অর্থের ৬০ শতাংশ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে (আলাদা রেডক্রিসেন্ট হিসাব একাউন্টে) যুব রেডক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার জন্য রেখে বাকী ৪০ শতাংশ অর্থ শিক্ষাবোর্ডে প্রেরণ করবে। শিক্ষাবোর্ডসমূহ প্রাপ্ত অর্থের ১৫ শতাংশ সার্ভিস চার্জ রেখে বাকি অর্থ দুই মাসের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে প্রেরন করবে।

কিন্তু কমিটি না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায়কৃত এই অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা জেলা ইউনিট ও শ্যামনগর উপজেলা যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ।

নিয়মানুযায়ী যুব রেডক্রিসেন্টের প্রতিটি কমিটিতে স্কুল ও কলেজ পর্যায়ে ৫৩ জন শিক্ষার্থীর অন্তর্ভুক্তির নির্দেশনা রয়েছে বলে জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

শ্যামনগর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা আনিসুর রহমান মিলন জানান, উপজেলার ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে কোনটিতে যুব রেড ক্রিসেন্টের কমিটি নেই। যেহেতু কমিটি নেই সেহেতু কার্যক্রমও নাই। কিন্তু এ বাবদ যে ফি আদায় হচ্ছে তাহলে এই অর্থ কোথায় ব্যবহার হচ্ছে তা আমরা জানি না। যা খুবই রহস্যজনক! আর যে সব প্রতিষ্ঠানে আমরা যাই সেসব প্রতিষ্ঠানের প্রধানরা রেড ক্রিসেন্ট বিষয়ে অনীহা প্রকাশ করে।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রেড ক্রিসেন্টের ফি এর টাকা খরচ করে ফেলে। কিন্তু এটা উচিত না। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ এই বিষয়ে নজরদারি করা উচিত।

এ বিষয়ে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, কাগজে কলমে শিক্ষার্থীদের কাছ থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফি আদায়ের কথা থাকলেও তা নেওয়া হয় না।
তিনি বলেন আমার প্রতিষ্ঠান সরকারি তাই শিক্ষার্থীরা ঠিকমতো সেশন ফি ও দিতে পারে না। অনেক শিক্ষার্থীকে স্কুল ফান্ড থেকে ফরম ফিলাপ করাতে হয়। আর গ্রামের স্কুল গুলোর কি অবস্থা ভেবে দেখুন!

শিক্ষার্থীদের নিকট থেকে ফি আদায়ের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে কাঠালবাড়ি কাঁঠালবাড়ি এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট ফি শুধুমাত্র বোর্ডে যে পরিমাণ ফি ধরা হয় সেটাই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়। যেহেতু এছাড়া অতিরিক্ত কোন টাকা নেওয়া হয় না সেহেতু অর্থ আত্মসাতের প্রশ্নই ওঠে না। রেড ক্রিসেন্ট এর জন্য স্কুলের কোন ব্যাংক একাউন্টও নেই। আসলে এটা নিয়ে তেমন কোন ট্রেনিং বা কার্যক্রম না থাকায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানই এটার গুরুত্ব দেয় না।

কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান এস.এম আব্দুল হাই বলেন, রেড ক্রিসেন্ট এর কোন কার্যক্রম সম্পর্কে আমরা অবগত নই। বোর্ডের নির্দেশনা অনুযায়ী রেড ক্রিসেন্ট ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশনের সময় ও ফর্ম ফিলাপের সময় টাকা টাকা নেওয়া হয়। বোর্ড ফি বাবদ কিছু অর্থ বোর্ডে জমা দেওয়া হয় বাকি টাকা প্রতিষ্ঠানের জেনারেল ফান্ডে জমা রাখা হয়। প্রতিষ্ঠানের সেখান থেকে যেকোনো কাজের তা ব্যবহার করা হয়।

এবিষয়ে সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম সোহান বলেন, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেই এই কমিটি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে তারা যেন এই বিষয়ে এখনি পদক্ষেপ নেয়। আমরা চাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্টের ফি দিয়েই তাদের প্রতিষ্ঠানে যুব কমিটি করবে। এতে যে কোন জরুরি মুহুর্তে আমাদের সেচ্ছাসেবী পেতে সুবিধা হবে।

তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট জাতি, উপজাতি, ধর্মীয় বিশ্বাস, শ্রেণি অথবা রাজনৈতিক বিশ্বাসে কোনো প্রকার বৈষম্যের সৃষ্টি করে না। একমাত্র প্রয়োজনের তাগিদে ব্যক্তির যন্ত্রণা দূর করা এবং জরুরি অবস্থায় দুর্দশাগ্রস্তের সেবায় অগ্রাধিকার দানের প্রচেষ্টা চালায়। রেড ক্রিসেন্ট পক্ষপাতহীন হয়ে বিশ্ববাসীর সেবায় কাজ করে। এটি একটি নিঃস্বার্থ ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেডক্রস সোসাইটি স্বীকৃতি লাভ করে। এরপর ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর রেডক্রসের ২২তম আন্তর্জাতিক সম্মেলনে তেহরানে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি আন্তর্জাতিকভাবে পূর্ণ স্বীকৃতি লাভ করে। ১৯৮৮ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’ রাখা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 20 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক