হোম
নির্বাচিত কলাম

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি কী ও তাতে কার লাভ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০১৯ ৭:৩১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বর্তমানে ২৬ হাজারের কিছু বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে বহুদিন ধরে শিক্ষক কর্মচারীরা আন্দোলন করে আসছেন। গত প্রায় ১০ বছর ধরে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেনি সরকার। অবশেষে আজ বুধবার প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা এলো: প্রায় ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠানকে এই সুবিধা দেয়া হবে।

এমপিওভুক্তি আসলে কী?
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।শিক্ষা প্রতিষ্ঠানের জনবল অনুযায়ী এই সহায়তা দেয় সরকার। শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ: শাহজাহান আলম সাজু বলছিলেন,সরকারি স্কেল অনুযায়ী বেতন পান একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।তাতে প্রধান শিক্ষকের বেতন দাড়ায় ২৯ হাজার টাকা। একজন সাধারণ শিক্ষকের বেতন ১৬ হাজারের মতো। এর বাইরে রয়েছে বাড়িভাড়া হিসেবে এক হাজার টাকা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা। ঈদ উৎসব ভাতা শিক্ষকদের জন্য বেতনের ২৫ শতাংশ আর কর্মচারীদের জন্য বেতনের ৫০ শতাংশ। পহেলা বৈশাখেও একই পরিমাণে উৎসব ভাতা দেয়া হয়ে থাকে।

মাদ্রাসা

মাদ্রাসা

এমপিওভুক্ত হতে হলে শিক্ষা প্রতিষ্ঠানকে যোগ্যতা প্রমাণ করতে হয়। এমপিওভুক্ত হতে হলে যে যোগ্যতা লাগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সরকার প্রায় তিন হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দিয়েছে। তবে আবেদন পড়েছিলো ৯ হাজারের বেশি। সরকারের নতুন নীতিমালা অনুযায়ী শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে তাতে কোন রকমে পাঠদান করলেই হবে না। এমপিও সুবিধা পেতে হলে শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।

প্রাথমিক শিক্ষা: ৬৫% শিক্ষার্থী বাংলাই পড়তে পারেনা

শিক্ষা ব্যবস্থায় কোচিং নির্ভরতা কেন এ পর্যায়ে পৌঁছেছে?

কোচিং সেন্টার নিয়ন্ত্রণে আনতে নীতিমালা আসছে

মোঃ: শাহজাহান আলম সাজু বলছেন, পরীক্ষার্থীর সংখ্যা ও পাশের হার অনুযায়ী সেটি নির্ধারিত হয়ে থাকে। নিয়ম অনুযায়ী এমপিওভুক্ত হতে হল কলেজ পর্যায়ে অন্তত ৬০ জন পরীক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক স্কুল পর্যায়ে তা ৪০ জন। কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে ৭০ শতাংশ পাশের হার থাকতে হবে। মাদ্রাসার জন্য তা ৬০ শতাংশ।

সরকারের খরচ কেমন হয়?
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন ঘোষিত প্রতিষ্ঠানগুলো বাদ দিলে বর্তমানে ২৬ হাজারের কিছু বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাতে রয়েছেন পাঁচ লাখের মতো শিক্ষক ও কর্মচারী। এই অর্থবছরে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এমপিও সুবিধা হিসেবে এক হাজার কোটি টাকার মতো বরাদ্দ রেখেছে। গত অর্থ বছরে তা ছিল এর অর্ধেকের মতো।

শিক্ষকদের আন্দোলন

শিক্ষকদের আন্দোলন

এমপিওভুক্তির দাবিতে বহুদিন ধরে আন্দোলন করেছেন শিক্ষকেরা।
শিক্ষার মান কতটা উন্নত হচ্ছে?
এমপিও মূলত শিক্ষকদের বেতন ভাতার বিষয়। তাতে শিক্ষকেরা পাঠদানে আরও মনোযোগী হওয়ার প্রণোদনা পান কিনা, শিক্ষার মান উন্নয়ন হয় কিনা সেনিয়ে নানা প্রশ্ন রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক বলছেন, “শিক্ষকদের সাহায্য করা মানেই শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা। তাকে তো বেঁচে থাকতে হবে?” অন্যদিকে মোঃ: শাহজাহান আলম সাজু, “শিক্ষক যদি খেয়ে পরে মান মর্যাদা নিয়ে বেঁচে থাকতে না পারেন, তাহলে সে ভালো করে পাঠদান কিভাবে করবে?” তবে শিক্ষা বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন-এর প্রধান রাশেদা কে চৌধুরী বলছেন, “এমপিওভুক্ত হলেই শিক্ষার মান উন্নয়ন হবে তার নিশ্চয়তা কিন্তু কেউই দিতে পারছে না। এমপিওভুক্ত হওয়ার পরেও অনেক বিদ্যালয় ভালো ফলাফল করতে পারে না।” সঠিক শিক্ষা প্রতিষ্ঠান কী নির্বাচিত হয়েছে? এমপিওভুক্তির জন্য বছর বছর শিক্ষকরা আন্দোলন করেছেন।

শিক্ষার মান কতটা উন্নত হচ্ছে সেনিয়ে সংশয় রয়েছে। কিন্তু একই সাথে মন্ত্রণালয়ে দেন-দরবার, রাজনৈতিক বিবেচনা ও স্বজনপ্রীতির মাধ্যমে এমপিওভুক্ত হওয়ার নানা অভিযোগ রয়েছে। এনিয়েও সংশয় প্রকাশ করেছেন রাশেদা কে চৌধুরী। তিনি বলছেন, “প্রাপ্যতা ও যোগ্যতা অনুযায়ী এতদিনে অনেক প্রতিষ্ঠানেরই এমপিওভুক্ত হওয়ার কথা। এই দীর্ঘ দিনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সাথে তাদের একটা বৈষম্য তৈরি হয়েছিলো। সেই অর্থে শিক্ষায় এমন বিনিয়োগকে আমি সাধুবাদ জানাই।” কিন্তু তিনি বলছেন, “সরকারি নীতিমালায় যে প্রাপ্যতা ও যোগ্যতার কথা বলা হয় আমরা আশা করছি যাদের এমপিওভুক্ত করা হয়েছে তাদেরকে সেটির ভিত্তিতে করা হয়েছে।

কোচিং বাণিজ্য কি বন্ধ হবে?
রাশেদা কে চৌধুরী বলছেন, কোচিং বাণিজ্যের কারণে শ্রেণী কক্ষে পাঠদান দুর্বল হয়ে গেছে।
তিনি বলছেন, “সরকারের একটি নীতিমালা আছে শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবে না। এমপিওভুক্ত শিক্ষকেরা নিজেরা সরকারের এসব নীতিমালা কতটা অনুসরণ করবেন সেটা দেখা অত্যন্ত প্রয়োজন।”এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের দেয়া অর্থ সহায়তা পাওয়ার পরও কোচিং বাণিজ্য চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 18 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক