admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৮ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, কৃষি কর্মকর্তা সম্পা আক্তার, রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
মত বিনিময় সভায় রাজারহাটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দূগাপুজা উদযাপনের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।