admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
পজিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী থেকেঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আজ শুক্রবার সকালে ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের মেধাবী শিক্ষাথীদের মাঝে উদ্দিপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গীর কৃতিসন্তান মরহুম শিল্পপতি ইন্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদের নাতি ইজাবগ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোঃ রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিভাবক লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর শেখ, সাংবাদিক হারুন অর রশীদ,ল্যাবরেটরি স্কুলের সহকারি শিক্ষক নুরে আলম, পঞ্চম শ্রেণির শিক্ষাথী সালসাবিন ইসলাম মিশাকি প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৬৫০ জন শিক্ষাথীদের উন্নত মানের পুরস্কার প্রদান করা হয়।