হোম
অপরাধ

লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত, প্রবাসীর স্ত্রী মিশুর পরকীয়া রাজমিস্ত্রীর সাথে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০১৯ ১:৩১ অপরাহ্ণ

porokiya-mknewsbd

ফাইল ছবি

প্রবাসীর স্ত্রী মিশুর পরকীয়া রাজমিস্ত্রীর সাথে, লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত  বানারীপাড়ায় আলোচিত ট্রিপল মার্ডারের প্রকৃত রহস্য উদঘাটিত হয়েছে। পরকীয়া প্রেমের বলি এ ট্রিপল মার্ডার বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ফলে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুয়েত প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুকে হত্যা মামলায় রোববার গ্রেফতার করা হয়েছে। অপরদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান দুই ঘাতক জাকির ও জুয়েল আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার রাতে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ তাদের জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই ঘাতকের মধ্যে রাজমিস্ত্রি জাকির হোসেনের সঙ্গে পূর্বে থেকেই কুয়েত প্রবাসী হাফেজ আ. রবের স্ত্রী মিশরাত জাহান মিশুর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। প্রবাসীর বাড়িতে বিল্ডিং নির্মাণ কাজ করতে গিয়ে তাদের মধ্যে এ পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরকীয়ার সেই সম্পর্ক ধরেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবার দিবাগত রাতে সহযোগী জুয়েলকে নিয়ে প্রবাসীর ঘরে প্রবেশ করেছিলো জাকির। তারা দু’জনে মিলেই প্রবাসীর মা ও ভগ্নিপতিসহ তিন জনকে হত্যা করে। প্রথমে তারা প্রবাসীর খালাতো ভাই ভ্যানচালক ইউসুফকে (২২) শ্বাসরোধ করে হত্যা করে। পরে প্রবাসীর মা মরিয়ম বেগমকে (৭৫) একইভাবে শ্বাস রোধ করে হত্যা করার সময় পাশের কক্ষে ঘুমানো শফিকুল আলম ঘুমের মধ্যে কাশি দিলে ঘাতকরা মনে করে সে বিষয়টি টের পেয়েছে। ফলে ধরা পড়ার ভয়ে তাকেও শ্বাস রোধ করে হত্যা করা হয়। শনিবার সকালে ঘটনাস্থল হতে রাজমিস্ত্রি জাকির হোসেন ও রাতে র‌্যাবের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে বরিশাল সদর উপজেলার কাগাশুরা এলাকা থেকে গ্রেফতার করা হয় জুয়েলকে। ওই বাসা থেকে ঘাতকদের স্বর্নালঙ্কার ও তিনটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিলো হত্যাকাণ্ডের বিষয়টি চুরি-ডাকাতির কারণে হয়েছে এটা প্রমাণের জন্য।

আরও জানা যায়, ‘আসামিদ্বয় আদালতে জবানবন্দি দেয়ার পরে ঘটনার সঙ্গে প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুর জড়িত থাকা এবং পরকীয়ার বিষয়টি প্রসাশনের নজরে আসে। এ কারণেই রোববার রাতেই মিশুকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তিন আসামীকে রিমান্ডে আনা হতে পারে বলেও জানা গেছে। এদিকে পরকিয়া প্রেমিকের সঙ্গে নির্বিঘ্নে অবাধে অভিসারে মিলিত হতে ও সংসারে স্বাধীনভাবে বিচরণ করে কর্তৃত্ব নিজের হাতে নিতে প্রবাসীর স্ত্রী পরকিয়া প্রেমিকের সঙ্গে মিলিত হয়ে পূর্বপরিকল্পিতভাবে শাশুড়িসহ এ ট্রিপল হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান। তবে পথের কাটা হিসেবে তাদের মূল টার্গেট ছিলো বৃদ্ধা মরিয়ম বেগম ও তার বোনের ছেলে ইউসুফ। উল্লেখ্য শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা ও কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আ. রবের মা মরিয়ম বেগম, ভগ্নিপতি ও সাবেক স্কুল শিক্ষক শফিকুল আলম এবং খালাতো ভাই ইউসুফকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এদিকে রোববার সকালে এ ঘটনায় প্রবাসী আ. রবের ছোট ভাই ঢাকায় এনআরবি ব্যাংকের কর্মকর্তা সুলতান মাহমুদের মামলায় অপর ঘাতক জুয়েল হাওলাদার ও প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে লোমহর্ষক এ হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের ফাঁসির দাবীতে সোমবার সকালে বানারীপাড়ার বাসস্ট্যান্ড চত্বরে এলাকাবাসী মানববন্ধন করেছেন। একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেফতার প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুকে (৩২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে মিশরাত জাহান মিশুকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বানারীপাড়া) আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে মিশুকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মিশরাত জাহান মিশু হত্যাকাণ্ডের শিকার মরিয়মের (৭৫) বড় ছেলে কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের স্ত্রী। বানারীপাড়া থানার জিআরও শাম্মী আক্তার সাথি জানান, ট্রিপল ওই হত্যার ঘটনায় প্রধান আসামি রাজমিস্ত্রি জাকির হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শোনার পর রোববার রাতে মিশরাত জাহান মিশুকে গ্রেফতার করা হয়। এর আগে দুই আসামি নির্মাণ শ্রমিক জাকির হোসেন (৪০) ও জুয়েল হাওলাদারকে (৩২) গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের কুয়েত প্রবাসী হাফেজ আ. রবের মা মরিয়ম বেগম(৭৫), ভগ্নিপতি শফিকুল আলম(৬৫) ও খালাতো ভাই ইউসুফকে(২২) শুক্রবার রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মরিয়ম বেগমের ছোট ছেলে ঢাকায় এনআরবি ব্যাংকের কর্মকর্তা সুলতান মাহমুদ প্রধান ঘাতক রাজমিস্ত্রি জাকির হোসেনকে সুনির্দিষ্ট ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 6 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক