admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
হুমায়ন কবির রেজা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কালিতলা সরকার পাড়া গ্রামের জাবেদ ইসলাম (২৮) এর মৃত্যুর ঘটনায় লাশ রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শণ করেছে তার পরিবার ও এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ নুর আলম ও কবির হোসেন নামে ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের কালিতলা নামক স্থানে প্রায় ৩ ঘন্টা ব্যাপী এই বিক্ষোভ প্রদর্শণ করে । পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় তারা।
পুলিশ জানায় গত ৬ মার্চ খেলাধুলার সময় ২ শিশুর মধ্যে দ্বন্দের ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে জাবেদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরদিন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে আসে। গতকাল সোমবার (১৪ মার্চ) আবার অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশের ধারনা বিষ খাওয়ার কোন বিষয় নয়, তার অন্ডকোষের ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিল। ভর্তির সময় চিকিৎসক বিষ (ব্যাথা) কে ধরে নেয় বিষ খাওয়া। অপরদিকে হাসপাতাল সূত্রে জানা যায় জাবেদ সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় তার মৃত্যু হয়। সে যখন হাসপাতালে ভর্তি হয়, তখন বলেছিল বিষ পান করেছে। রোগী মারা যাওয়ার পরে স্বজনরা বলে বিষ পান না, মারপিটের কথা উঠে।
পরিবার সূত্রে জানা যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কালিতলা সরকারপাড়া গ্রামের বাসিন্দা জাবেদের বাবা নুর ইসলাম জানান, গত ৬ মার্চ খেলাধুলার সময় ২ শিশুর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র পাশ্ববর্তী কাজিবস্তি গ্রামের রনি ও তার স্ত্রী লোকবল নিয়ে জাবেদের উপর হামলা চালায় এবং গুরুতর জখম করে। এক পর্যায় সে অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃতের বাবা নুর ইসলাম বলেন রাতে জাবেদ অন্ডকোষের বিষ (ব্যাথা) নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরের দিন মারা যায়।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান আনিস বলেন এ ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন জাবেদের মৃত্যুর কারণ ময়না তদন্ত শেষে জানা যাবে।