admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ
ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাট: লালমনিরহাটের কালেক্টরেট মাঠে স্টেশন রোডস্থ জেলা বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার (২০ মে) ২০২৩ বিকেলে সরকারের অবজ্ঞা, গায়েবি মামলা, নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, এবং ১০ দফা দাবি আদায়ে এ জনসভার আয়োজন করে লালমনিরহাট জেলা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন আর ১০/২০ দফা নেই। বিএনপির এখন এক দফা এক দাবী-সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না জনগণ।
মির্জা ফখরুল বলেন, ১০ টাকা কেজি চাল খাওয়াতে চেয়ে পারেনি, সারের দাম কয়েকগুণ বেড়েছে , পেঁয়াজ কিনতে পারছে না দফায় দফায় দাম বাড়ায়, ডিমের দাম অনেক বেশি এবং দ্রব্যের দাম বাড়িয়ে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করছে আওয়ামিলীগ সরকার। তিনি আরও বলেন প্রায় ৪০ লাখ বিএনপির নেতাকর্মী মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছে। ক্রসফায়ারের নামে নেতাকর্মীদের হত্যা করেছে এ সরকার।
বিএনপির মহাসচিব বলেন, আমরা বলেছি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। এ জন্য শেখ হাসিনা সরকারকে আগে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি আগামী নির্বাচন চায় না।রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী প্রমূখ