admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না,লাইসেন্সবিহীন গাড়ি চালকদের কারণে জীবন যাচ্ছে নিরীহ মানুষের, সাবধানে গাড়ি চালালে হয়তো বা এই দুর্ঘটনাটি ঘটতো না। সন্ধ্যা সাহা ১৮ সে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত।জনাযায় তাঁর বাড়ি পঞ্চগড় জেলায়। গত শনিবার ২৬ নভেম্বর সড়ক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে ICU তে লাইফ সাপোর্টে রাখা হয়ে ছিলো। চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এভাবে আর কত তাজা প্রাণ চলে যাবে তাই সকলে সচেতন হোন দুর্ঘটনা বন্ধ করতে হয়তো পারবেন না কিন্তু সাবধানতা অবলম্বন করলে হয়তো কমিয়ে আনা সম্ভব। প্রধান সড়ক গুলোতে অনিয়ন্ত্রিত চালক লাইসেন্সবিহীন নসিমন, ভটভটি, থ্রী হুইল যান, গুলো নিষিদ্ধ করতে না পারলে চালকদের বৈধ লাইসেন্স না থাকলে আইনের আওতায় আনা হয় সেক্ষেত্রে অনেকাংশে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
দুই চাকার মটরবাইকের জন্য যদি বৈধ লাইসেন্স এর প্রয়োজন হয় তাহলে ঐসব নসিমন, ভটভটি, থ্রী হুইল যান চালকের লাইসেন্সবিহীন রাস্তায় চলার অনুমোতি পায় কীভাবে? সরকারী কর্মকর্তাদের সৎ ইচ্ছাই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে।