admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তিঃ দিনাজপুরের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মার্চ ২০২২ খ্রিঃ বিকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন দিনাজপুর পৌরসভাস্থ ১০ নং ওয়ার্ড এর অর্ন্তগত কাঞ্চন ব্রীজের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস টাপেন্টাডল ও ৬০০ পিস ও-মরফোন ট্যাবলেট সহ আসামী ১। মোঃ বাবলু @ বুল্লা (৩৩), সাং- পশ্চিমবালুয়াডাঙ্গা (নতুনপাড়া), থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামী কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।