admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০১৯ ৯:২৯ অপরাহ্ণ
জনের কান্না, ডানে স্কুল ছাত্রী রিশার ছবি। বাংলাদেশের রাজধানী ঢাকায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় আদালত অভিযুক্ত ওবায়দুল হককে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে. এম. ইমরুল কায়েশ এই রায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ছাড়াও আসামীকে অর্থদণ্ড দিয়েছেন। এই হত্যাকাণ্ডের মামলায় তিন বছর পর আজ রায় হলো। ২০১৬ সালের ২৪শে অগাস্ট উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুট ওভারব্রিজে রক্তাক্ত অবস্থায় রিশাকে পাওয়া যায়। স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর ২৮শে অগাস্ট সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় ও খুনিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

রিশার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ।
রিশার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। রিশার ওপর হামলার পর তার মা রমনা থানায় একটি মামলা করেছিলেন, যাতে বলা হয়েছে, তিনি ও তার মেয়ে ঢাকার ইস্টার্ন মল্লিকা মার্কেটের এক দর্জির দোকানে পোশাক বানাতেন। সেখানে যোগাযোগের জন্য দেয়া মোবাইল নম্বরে ঐ দোকানের এক কর্মচারী ওবায়েদুল হক তার মেয়েকে উত্ত্যক্ত করতো।
নিহত ছাত্রীর বাবা ঢাকার সিদ্দিকবাজারের বাসিন্দা রমজান আলী বলেছিলেন, তিনি ও তার পরিবার বিশ্বাস করে যে অভিযুক্ত উত্ত্যক্তকারীই ছুরি নিয়ে তার মেয়ের ওপর হামলা চালিয়েছে। রিশার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে আসছিলো উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা। ঢাকা মহানগর দায়রা আদালতে বৃহস্পতিবার রায় ঘোষণার সময় ঐ স্কুলের উপস্থিত অনেক শিক্ষার্থীকে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||