admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ
মোঃ হারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিসঃ সামপ্রতিক রংপুর সিটি কর্পোরেশনকে সময় উপযোগী নগর হিসেবে গড়ে তুলতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নজরদারি করছেন। সেই নজর ফাঁকি দিয়ে সরকারি উন্নয়ন ব্যহত করছেন সাবেক একজন পুলিশ! রংপুর মহানগরীর ২৯নং ওয়ার্ড মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরী মোড় থেকে তাজহাট মোড় রোড সংলগ্ন মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা ও আর আর এফ, রংপুর রিজার্ভ ফোর্স (পুলিশ)এর মেইন গেট সংলগ্ন, ব্যস্ততম রাস্তার অনেকটাই অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছেন সাবেক এই পুলিশ নায়েক।
এলাকাবাসী বলছেন যখন তারা মার্কেট নির্মাণ শুরু করে, আমরা এলাকাবাসী বারংবার তাদেরকে বলেছি এই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টটি ছেড়ে দিয়ে দালান করুন, কিন্তূ দুঃখজনক হলেও সত্যি যে, তিনি নিয়ম নীতির কোন তোয়াক্কা না করেই, তার সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যদিয়ে বুঝিয়েছেন তার হাত অনেক লম্বা! যদিও রাস্তার মুল পয়েন্টে তার অবৈধ দালান নির্মানের কারনে অপ্রত্যাশিত একাধিক সড়ক দুর্ঘটনাও ঘটেছে।
আজ ১৯শে অক্টোবর ২০২০ ইং সোমবার আনুমানিক সকাল নয়টার দিকে একটি দুর্ঘটনা ঘটে, পরে তাকে মাহিগঞ্জ বাজারে বিমান-এর ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেন এলাকাবাসী। স্থানীয়রা প্রতিবেদক-কে জানান মুল রাস্তার প্রায় ৩/৪ফুট অবৈধভাবে দখল করে রেখেছেন সাবেক এই পুলিশ মোঃজহির মিয়া(সাবেক পুলিশের নায়েক) এলাকাবাসীর দাবী এই ব্যস্ততম রাস্তা আমাদের এলাকার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে, তাই এই রাস্তা প্রসস্থ করার বিকল্প আর কিছু নেই। বর্তমানে ড্রেন নির্মানের কাজ আপাতত বন্ধ আছে, সঠিক ম্যাপে কাজ করার জোর দাবী উপস্থিত সকলের।