হোম
অপরাধ

রাতের আঁধারে কীটনাশ ছিটিয়ে কৃষকের ৩বিঘা জমির ধানের চারা নষ্ট !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২২ ৬:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের কৃষক জিয়াউর রহমানের ৩ বিঘা জমিতে আমন ধানের রোপা লাগালে দূর্বৃত্তরা রাতের আধারে অতিরিক্ত পরিমাণ আগাছানাশক কীটনাশক প্রয়োগ করে এতে তার ৩ বিঘা জমির আমন ধানের চারা ঝলসে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষক জিয়াউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে ধরে দূর্বৃত্তরা ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতের অন্ধকারে তার পাশাপাশি তিনটি মাঠের জমিতে আগানাশক কিটনাশক প্রয়োগ করে।

এতে কৃষকের আমন ধানের চারা ঝলসে যায়। ক্ষতিগস্থ্য কৃষক জিয়াউর রহমান পরদিন সকালে মাঠে গেলে তার রোপনকৃত রোপার দিকে লক্ষ্য করে আমন ধানের চারাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে ও শুকিয়ে গেছে। কৃষক প্রথমে মনে করে, তার ধারণা কুয়াশা ও অতিরিক্ত শীতের কারণে হয়তো চারাগুলো হলুদ হয়ে যাচ্ছে। চারা বাঁচানোর জন্য আমন রোপার চারায় আগের পানি দেয়। কিন্তু তারপরেও সে লক্ষ্য করে আমন ধানের চারাগুলো ধীরে ধীরে আরও বেশি হলুদ হয়ে শুকিয়ে মরে যাচ্ছে। তার ধারণা, জমির আগাছা মারার কীটনাশক প্রয়োগ করে তার চারাগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আমন রোপার চারা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউর রহমান বলছেন, ৩বিঘা জমিতে আমন ধানের চারা রোপন করা হয়েছিলো। সার সংকটের মধ্যে দিয়ে ডিলার কাছে সার কিনে সঠিক সময়ে তা জমিতে প্রয়োগ করি। কৃষক জিয়াউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ। অতিরিক্ত আগাছানাশক কীটনাশক ছিটিয়ে আমন ধানের চারা নষ্ট করার অভিযোগে ক্ষতিগ্রস্ত কৃষক জিয়াউর রহমান এলাকার দুই ব্যক্তির নাম উল্লেখ্য করে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের কৃষক জিয়াউর রহমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় ৩ বিঘাজমিতে প্রায় দেড় মাস আগে আমন ধানের চারা রোপন করে। এ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এলাকার দূবিত্বরা তার আমন ধানের চারায় অতিরিক্ত পরিমাণ আগাছানাশক কীটনাশক প্রয়োগ করে এতে আমন রোপার চারাগাছগুলো ঝলসে যায়।

উল্লেখ্য যে, আড়াই মাস আগে কৃষক জিয়াউর রহমানের আড়াই বিঘা জমিতে রোপনকৃত ফল ধরা আম বাগানের তিনশ আম গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা তার স্বপ্ন ভঙ্গ করে দেয়। এবারও ক্ষতিগ্রস্ত কৃষকের ধারণা, পূর্বে শ্রত্রুতার বিরোধের জেরে প্রতিপক্ষরা ৩ বিঘা আমন রোপার জমিতে অতিরিক্ত আগাছানাশক কিটনাশক প্রয়োগ করে আমন ধানের চারা নষ্ট করেছে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আগাছানাশক ছিটিয়ে আমন ধানের রোপার চারা নষ্টের ঘটনায় যথাযথ তথ্য-প্রমাণ সাপেক্ষে বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করা হবে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 7 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 17 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 4 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 5 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক