admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ৭:৪১ পূর্বাহ্ণ
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের চৌরাস্তা মোড়ের দক্ষিণ পাশে পিছলা পোখোর’ নামক তোফাজ্জলের বাঁশঝাড়ের পাশে গম ক্ষেতে তৈয়ব নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে চৌরাস্তা মোড়ের লোকজন এক ব্যাক্তিকে মেরে গম খেতে গর্ত করে মেরে ফেলার ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির গেঞ্জি,পায়ের সেন্ডেল ও রক্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ সময় রানিশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওসি তদন্ত খায়রুল আনাম ডন ঘটনাস্থলে লাশ সনাক্ত করে। জানা যায়, লাশটি গোগর ঝাড় বাড়ি গ্রামের খনিরউদ্দিন অরফে ঘুটুর ছেলে তৈয়ব।তার বয়স আনুমানিক ৩০। এদিকে রানিশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আনাম ডন জানান, লাশ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।