admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং রাজারহাট মডেল প্রেসক্লাবের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম চাষীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজারহাট মডেল প্রেসক্লাব। রবিবার ৬ নভেম্বর সন্ধ্যায় রাজারহাট মডেল প্রেসক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজগার আলী, চাকিরপশার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রাজারহাট মডেল প্রেসক্লাবের উপদেষ্টা অজয় কুমার সরকার, রাজারহাট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আব্দুর রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, কোষাধক্ষ্য আব্দুর রউফ, প্রচার-প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী প্রচার-প্রকাশনা সম্পাদক মকবুল হোসেন, ক্রীড়া সম্পাদক জয়ন্ত রায়, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, সদস্য আনিসুর রহমান আনাস,সদস্য ফরহাদ সহ উপস্থিত ছিলেন মুসল্লিগণ।
উপস্থিত সকলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম চাষীর রোগ মুক্তির জন্য দোয়া করেন। উল্লেখ্য তিনি বেশ কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। বর্তমানে রংপুর সদর হাসপাতালে আইসিইউতে চিকিৎসারত রয়েছেন।