admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ
মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ১৩ জুন সোমবার দিনব্যাপি উপজেলা অফিসার্সক্লাবে রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, ৭ ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদক, প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ ৫টি গ্রুপে ৫০ জন অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম। সভাপতিত্ব করেন U.N.O নূরে তাসনিম।