admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ৮:৩৮ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজারহাট জোন এর এএসআই-ডিএসবি মাসুদ রানার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শোক প্রকাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজারহাট থানার এএসআই-ডিএসবি মাসুদ রানা বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১ঃ৩০মিনিটে কুড়িগ্রামের ভাড়া বাসায় অবস্থান কালে হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
অসুস্থ অবস্থায় দ্রুত কুড়িগ্রাম সরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী দুই ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ বিষয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তার এই আকষ্মিক মৃত্যুতে উপজেলা প্রশাসন, রাজারহাটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী সহ উপজেলার সকল পেশা শ্রেণীর মানুষ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।