ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজারহাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব সাইদুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানই পারে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে। শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দ্রুত নিরপেক্ষ নির্বাচন দাবি জানান।