হোম
অপরাধ

রাজধানীর গুলিস্তানের ফুটপাত হকারদের দখলে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২০ ২:৪৯ পূর্বাহ্ণ

গুলিস্তান হকারদের দখলে-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে হকারদের দখলে ফুটপাত। হানিফ ফ্লাইওভারের নামার মুখ বন্ধ যানজটের পড়ছে ফ্লাইওভারের উপরে করোনার মধ্যেও রাজধানীর গুলিস্তানে থেমে নেই দখলদারিত্ব। রাস্তা, ফুটপাত, সরকারি জায়গা, মার্কেট সবই একে একে বেদখল হয়ে যাচ্ছে। ফুটপাত ও রাস্তা দখল করে চলছে হকারদের ব্যবসা। সিংহভাগ রাস্তা বেদখল হওয়ায় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। সৃষ্টি হচ্ছে যানজটের। বিশেষ করে মেয়র হানিফ ফ্লাইওভারের নামার মুখে এলোমেলোভাবে গাড়ি ঘোরানোর কারণে পুরো এলাকায় যানজটে আটকে থাকছে শত শত যানবাহন। যার প্রভাব গিয়ে পড়ছে ফ্লাইওভারের ওপরে। ব্যস্ত সময়ে ফ্লাইওভারের ওপরের যানজট গিয়ে ঠেকছে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত। একই কারণে সৃষ্ট যানজট গুলিস্তান হয়ে ফুলবাড়ীয়া, নবাবপুর, পল্টন, দৈনিক বাংলা, প্রেসক্লাব, কাকরাইলসহ বিশাল এলাকাজুড়ে ভোগান্তির সৃষ্টি করছে প্রতিনিয়ত।

গুলিস্তানে দখদারিত্বের নেপথ্যে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি। গুলিস্তান, পল্টন, মতিঝিলসহ আশপাশের এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে বসে কমপক্ষে ৮ হাজার হকার। এসব হকারদের কাছে থেকে প্রতিদিন চাঁদা তোলে পুলিশের নিয়োগকৃত লাইনম্যান নামধারী চাঁদাবাজরা। এদের হাতে গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাত থেকে প্রতিদিন চাঁদা উঠছে ২০ লাখ টাকার বেশি। এই টাকার ভাগ স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, মাস্তান, পুলিশ, সোর্স সবাই পায়। এর বাইরে গুলিস্তানে সরকারি মার্কেট দখল করেও চলে চাঁদাবাজি। সরকারি জায়গা জমি দখল করে সেখানে দোকার তৈরি করে সরকারদলীয় প্রভাবশালী নেতারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

গুলিস্তান রেলওয়ে মার্কেটের পাশে বিদ্যুৎ অফিসের দেয়াল ঘেঁষে ৮টি দোকান তোলা হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রতিটি দোকান ২০ লাখ টাকা দরে বিক্রি করা হয়েছে। ৮টি দোকান মিলে টাকার পরিমাণ দেড় কোটি টাকার ওপরে। গত বুধবার রাতে এই কোটি টাকার ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানান, বিদ্যুতের অফিসের জায়গা দখল করে দোকান তৈরী করছে রতন ও মনু গ্রুপের। এর মধ্যে রতন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর। এই গ্রুপের নেতৃত্বে আছে হাজী রফিক, আব্দুর রব ও হাসান। দেড় কোটি টাকার ভাগবাটোয়ারা নিয়ে গত বুধবার রাতে এই দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা নিয়ে গুলিস্তান এলাকায় তোলপাড় হলেও প্রশাসন এ বিষয়ে কিছুই জানে না। এমনকি সিটি করপোরেশনও এ ব্যাপারে এখনও অন্ধকারে।

গুলিস্তানের সার্বিক পরিস্থিতি পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, দুর্বৃত্তায়নের জন্য আমরা সবকিছুতেই সঙ্কটের সম্মুখীন হচ্ছি। গুলিস্তানের ফুটপাত বা রাস্তা দখল নতুন কোনো ঘটনা নয়। হকারদের উচ্ছেদ করা না গেলে এ সমস্যার সমাধান হবে না। এজন্য সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে। শহরের বড় রাস্তার পাশে যেখানে জায়গা আছে, সেখানে হকারদের সীমিত জায়গা নিয়ে বসার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, গুলিস্তানের মতো ব্যস্ত এলাকায় কোনোমতেই যাতে হকাররা বসতে না পারে সেজন্য দক্ষিণ সিটির মেয়র ব্যবস্থা নিলেই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস।

সরেজমিনে গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে গাড়িগুলো সামনে বা ডানে যেতে গেলেই বাধার সম্মুখীন হচ্ছে। ট্রাফিক অব্যবস্থাপনার কারণে কিছু কিছু গাড়ি ফ্লাইওভারের টোল দিয়ে ডান পাশে দাঁড়িয়ে থাকছে। এতে পেছনের গাড়ি আর এগুতে পারছে না। আবার কিছু কিছু গাড়ি ডান দিকে মোড় নিতে গিয়ে সময়ক্ষেপণ করছে। এতেও পেছনে গাড়িগুলো আটকে থাকছে। আর যে সব গাড়ি সামনের দিকে যাচ্ছে সেগুলো সুন্দরবন স্কোয়ারের সামনে চৌরাস্তায় গিয়ে যানজটের কবলে পড়ছে। গুরুত্বপূর্ণ ওই চৌরাস্তা থেকে একেবারে গুলিস্তান স্কোয়ার (পুরাতন সিনেমা হলের মোড়) পর্যন্ত ফুটপাত ও রাস্তার সিংহভাগ দখল করে রেখেছে হকাররা। রাস্তার চার ভাগের একভাগ খালি অংশ দিয়ে কোনোমতে যানবাহন চলাচল করছে। এতে করে যানজটের সৃষ্টি হচ্ছে। যার প্রভাব গিয়ে পড়ছে ফ্লাইওভারের ওপরে এবং পল্টন, প্রেসক্লাব, দৈনিক বাংলা, কাকরাইল, নবাবপুর পর্যন্ত।

ভুক্তভোগিরা জানান, মেয়র হানিফ ফ্লাইওভারের নামার মুখে অব্যবস্থাপনা ও ট্রাফিক পুলিশের গাফিলতির কারণে প্রতিদিনই যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে ভয়াবহ যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। কখনও কখনও এ যানজটের কবলে পড়ে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত ফ্লাইওভারের উপরে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এদিকে, করোনার মধ্যেও গেল ঈদকে সামনে রেখে জমে উঠেছে গুলিস্তানের ফুটপাতের ব্যবসা। হকাররা জানান, ঈদের আগেই ফুটপাত জমেছে,বেড়েছে চাঁদার পরিমাণও। সেই থেকে হকারদের কাছে থেকে স্থানভেদে দেড়’শ থেকে তিন’শ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। লাইনম্যান নামধারী চিহ্নিত চাঁদাবাজরাই এই চাঁদা তুলছে প্রতিদিন। আর চাঁদাবাজদের পক্ষে পুলিশের সাথে এ কাজে লিঁয়াজো করে চলেছে ক্যাশিয়ার নামধারী দুলাল, আবুল হাশেম কবির ও দুই সহোদর আমীন এবং শাহীন।

হকারদের সাথে কথা বলে জানা গেছে, গুলিস্তান ও এর আশপাশের এলাকায় এখন প্রায় ৮ হাজার হকার ব্যবসা করছে। এসব হকারদের কাছে থেকে প্রতিদিন চাঁদা তোলা হচ্ছে কমপক্ষে ২০ লাখ টাকা। ঈদে এই চাঁদার পরিমাণ ছিল আরও বেশি। হকারদের ভাষ্য, পুলিশই তাদেরকে রাস্তা বা ফুটপাত দখল করার সুযোগ করে দেয়। পুলিশকে না জানিয়ে কেউ এক ইঞ্চি জায়গাও দখলে রাখতে পারে না। রাস্তা বা ফুটপাত দখলের জন্য প্রথমে লাইনম্যানদের সাথে চুক্তি করতে হয়। সব কিছু ঠিকঠাক হলে লাইনম্যানরাই এসে জায়গা করে হকারদের বসিয়ে দেয়। এর ব্যতিক্রম হলে প্রথমে লাইনম্যানরা সন্ত্রাসী বাহিনী দিয়ে হকারদের তুলে দেয়। লুটপাট, ভাঙচুর করে। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায়। শুধু তাই নয়, হকারদেরকে বেচাবিক্রির সুবিধা প্রদানের জন্য পুলিশ প্রয়োজনে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। তাতে যানজটের সৃষ্টি হয় বেশ কয়েকটি মোড়ে।

অনুসন্ধানে জানা গেছে, গুলিস্তানে ফুটপাত ও রাস্তা দখল করে রাখা হকারদের কাছে থেকে চাঁদা তুলছে পুরাতন চাঁদাবাজারাই। এদের মধ্যে সুন্দরবন স্কোয়ারের সামনের ফুটপাত থেকে চাঁদা তোলে বাবুল, রজ্জব, খোরশেদ, বড় মিয়া, কালা নবী, আব্দুর রব, আক্তার, জাহাঙ্গীর, জুয়াই সালাম, কাদের, আলী মিয়া, লম্বা হারুন, শ্যালক দেলু। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটের ফুটপাত থেকে চাঁদা তোলেন কাদের, কোটন, চাটগাইয়্যা হারুন, বাসসের সামনে থেকে চাঁদা তোলে আবুল হাশেম কবীর, জিপিওর সামনে থেকে চাঁদা তোলে দাড়িওয়ালা সালাম, কাদের। রমনা ভবনের সামনে থেকে চাঁদা তোলে মনির, রেলওয়ে মার্কেটে লিপু ও সুলতান। গুলিস্তান ট্রেড সেন্টারের ফুটপাত থেকে চাঁদা তোলে বিমল, টিএন্ডটির সামনে থেকে ঘাউরা বাবুল ও লম্বা শাজাহান। হকাররা জানান, এদের মধ্যে বেশিরভাগই সাবেক মেয়রের আমলে চাঁদাবাজি মামলার আসামি। এরা ফুটপাত থেকে টাকা তুলে পুলিশের ক্যাশিয়ার দুলাল ও আবুল হাশেম কবীরের কাছে দেয়। ওই দু’জন পুলিশকে ম্যানেজ করে। এছাড়া সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের হয়ে আমীন ও শাহীন ক্যাশিয়ার হিসাবে কাজ করে। এরা দু’জনও বহু টাকার মালিক।

চাঁদাবাজি প্রসঙ্গ বাংলাদেশ হকার্স লীগ ও হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম বলেন, একনেকের সভায় হকারদের পুনর্বাসনের জন্য যে প্রকল্প অনুমোদন হয়েছে সেটা বাস্তবায়নের মাধ্যমে হকারদের পুনর্বাসন করলে এ সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, আমি বহুদিন ধরেই হকারদের কাছে থেকে চাঁদা আদায়কারী লাইনম্যাননামধারী চাঁদাবাজদের গ্রেফতারের দাবি করে আসছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 21 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক