admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৮ পূর্বাহ্ণ
স্পা সেন্টারটিতে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের তরুণী ও নারীদের একত্রিত করে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা, যৌন শোষণ ও নিপীড়নমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। স্পা’র নামে এই সেন্টারকে পতিতাবৃত্তির কাজে ব্যবহার করা হতো। রাজধানীর গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ২৮। গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫ নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গুলশান ১-এর নাভানা টাওয়ারের হিজামা ‘থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, থেরাপি সেন্টারের আড়ালে দীর্ঘদিন যাবত এখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের যুবতী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন শোষণ ও নিপীড়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করে। গ্রেফতারদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার দমন আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।