admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
ঢাকা: গত ২৮ অক্টোবরে সহিংসতা ও মঙ্গলবার (৩১ অক্টোবর) আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১০ দিনে রাজধানীতে এক হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৬ নভেম্বর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ২৮ অক্টোবর ও পরবর্তী সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির আটটি বিভাগে মোট ১১২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রমনা বিভাগের বিভিন্ন থানায় ১৩টি, লালবাগে সাতটি, মতিঝিলে ৩৫টি, ওয়ারীতে ১৬টি, তেজগাঁওয়ে ছয়টি, মিরপুরে ২০টি, গুলশানে ১১টি ও উত্তরায় চারটি মামলা দায়ের করা হয়েছে।