admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ণ
নয়টি জেলার বাজার থেকে সংগ্রহ করা হলুদের নমুনার ২০ শতাংশে সীসা সনাক্ত করেছে।
বাজারে যে হলুদের গুড়ো বিক্রি হয় তাতে অতিমাত্রায় ক্ষতিকারক সীসার উপস্থিতি পাওয়ার পর প্রধানমন্ত্রীর দফতর থেকে হলুদ রপ্তানি বন্ধ রাখতে বলা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা আইসিডিডিআর, বি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় হলুদে সীসা সনাক্ত হয়েছে যা মানবদেহের ক্ষতি করে বিশেষ করে গর্ভবতী নারী ও তার শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে। সেই পটভূমিতে আজ (সোমবার) সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের মশলা উৎপাদনকারী কোম্পানিগুলোর সাথে এক সভা করেছে।
কীভাবে হলুদে সীসা মেশানো হয়?
বাজারে গিয়ে খালি চোখে আপনি কী বুঝতে পারবেন কোন হলুদটি আসলে ভালো আইসিডিডিআর, বি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের গবেষণায় বাংলাদেশের নয়টি জেলার বাজার থেকে গুড়ো করার আগে সংগ্রহ করা হলুদের নমুনার ২০ শতাংশে সীসা বা লেড ক্রোমেট সনাক্ত করেছে। সীসার উপস্থিতি প্রথম সনাক্ত করেছিলেন আইসিসিডিআর, বি সংস্থাটির গবেষক ড: মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলছেন, বিক্রির আগে হলুদের গায়ে ঘষে সেটি উজ্জ্বল করা হয়। আর এটি হচ্ছে আড়তদার পর্যায়ে।

মশলা
বিক্রির আগে হলুদের গায়ে ঘষে সেটি উজ্জ্বল করা হচ্ছে আড়তদার পর্যায়ে।
তিনি বলছেন, “হলুদকে আরও উজ্জ্বল করার জন্য সীসা ব্যবহৃত হচ্ছে। আস্ত হলুদের গায়ে সীসা ঘষা হয়। জেলা পর্যায়ে যে আড়তদার বা পাইকারি ব্যবসায়ী আছেন তাদের কাছে এমনকি হলুদ পাঠানো হয় যে আমাকে সীসা দিয়ে এটা আরও উজ্জ্বল করে দাও।একটি ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে বড় ঝুড়িতে এক ধরনের গুড়ো ছিটিয়ে পায়ে এক ধরনের বিশেষ জুতো পরে হলুদগুলো ঘষা হচ্ছে। আর তাতে রঙ পরিবর্তন হয়ে হলুদের বাইরের দিক উজ্জ্বল হলুদ হয়ে যাচ্ছে। আড়তদারদের চাহিদার কারণে কৃষক পর্যায়েও এটি কিছুক্ষেত্রে মেশানো হচ্ছে। স্থানীয় ভাষায় এর অনেক নামে পরিচিত। যেমন পিউরি, বাসন্তী রং,কাঁঠালি বা ফুল রং। এসব হলুদ উজ্জ্বল করে পাইকারি বিক্রির পরই গুড়ো করা হয়। যাতে রয়ে যায় মাত্রারিক্ত সীসা।
উজ্জ্বল হলুদ নয় বরং তার রং কিছুটা হালাক হওয়াই স্বাভাবিক।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||