হোম
নির্বাচিত কলাম

রওশন এরশাদ ছেলেকে কো-চেয়ারম্যান করে ১৬ জনকে পদোন্নতি দিলেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২০ ১১:৫৬ পূর্বাহ্ণ

Rowsan - sad-mknewsbd

ফাইল ছবি

জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদ তার ক্ষমতাবলে ১৬ জনকে দলের বিভিন্ন পদ দিয়েছেন। তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদও রয়েছেন এর মধ্যে। বুধবার দুপুরে জাতীয় পার্টির প্যাডে তার স্বাক্ষরিত এক চিঠিতে এসব পদায়ন করা হয়। চিঠিতে রওশন বলেন, এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে। নিয়োগের বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদ বলেন, দলে যাদের ত্যাগ ও শ্রম রয়েছে, তাদের নতুন কমিটিতে যথাযথ সম্মান দেওয়া হয়নি। তাই চিফ প্যাট্রন হিসেবে আমি বাদপড়া নেতাদের মূল্যায়ন করেছি।

রওশন বলেন, এম এ সাত্তার শুরু থেকে দলে আছেন। তিনি অনেক সিনিয়র। তাকে কো-চেয়ারম্যান করেছি। প্রফেসর দেলোয়ার হোসেন খান দলের দুঃসময়ের নেতা। তিনি এরশাদকে মুক্ত করার আন্দোলনে জেল খেটেছেন। তাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। এভাবে যারা বাদ পড়েছেন, নতুন কমিটিতে তাদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাই মিলে যাতে দলকে শক্তিশালী করতে পারি সেজন্য এই পদক্ষেপ নিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, আমরা রওশন এরশাদের এমন কোনো চিঠি পাইনি। তাই এ বিষয়ে কোনো কথা বলতে পারব না।

দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমাকে এ বিষয়ে বিরক্ত করবেন না। আমার প্রেস সেক্রেটারিকে ফোন করেন। আমি কোনো কথা বলব না।’ কিন্তু তার প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়কে একাধিবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

দলের প্রধান পৃষ্ঠপোষক যাদের নতুন কমিটিতে বিভিন্ন পদে মনোনয়ন দিয়েছেন তারা হলেন কো-চেয়ারম্যান পদে রাহগির আল মাহি সাদ এরশাদ ও এম এ সাত্তার; প্রেসিডিয়াম সদস্য হিসেবে অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, নূরে হাসনা লিলি চৌধুরী, অধ্যাপিকা রওশন আরা মান্নান, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম ওমর, আরিফুর রহমান খান; ভাইস চেয়ারম্যান পদে আমানত হোসেন আমানত ও সাবেক এমপি ইয়াহিয়া যুগ্ম মহাসচিব পদে মোঃ জসিম উদ্দিন ভুইয়া ও রেজাউল করিম। দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তারকে ফের দলের প্রেসিডিয়াম সদস্য করা হবে বলে জানিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক প্রেসিডিয়াম সদস্য বলেন, রওশন এরশাদ দলের ১৬ নেতাকে বিভিন্ন পদে মনোনয়ন দিয়ে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গার কাছে নির্দেশনা পাঠিয়েছেন। দুপুরে দলের এক নেতা মহাসচিবের কাছে চিঠি পৌঁছে দিয়েছেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 12 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক