admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ জাতীয়বাদী যুবদল মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাহদুল ইসলাম শাওনকে পুলিশ কতৃক পৈশাচিকভাবে হত্যার প্রতিবাদে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিরা, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় রংপুর মহানগর যুবদলের সকল নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।