admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
রংপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ’র বাবা আব্দুর রশীদ বাবু ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আজ শনিবার (২২ মে) ভোর ৫টা ৭মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। সাংবাদিক রশীদ বাবু রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ, শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত প্রেসক্লাব চত্বরে তার মরদেহ রাখা হবে। বাদ আসর জুম্মা পাড়া কারিমিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ও মুন্সিপাড়া কবরস্থানে তার দাফন কার্য সম্পাদন হবে।