admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল বংপুর ব্যুরোঃ রংপুরের দমদমায় আজ শনিবার সকালে দিনাজপুর ফুলবাড়ী থেকে ছেড়ে আসা রংপুরগামী অভিযাত্রী আনন্দ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমায় খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১২ জন বাসযাত্রী। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী থেকে রংপুরে উদ্দেশ্যে ছেড়ে আসে অভিযাত্রী আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস।
রংপুর নগরীর দমদমায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সাভির্সের তিনটি ইউনিটের একঘন্টা চেষ্টায় ঘটনাস্থল থেকে ১২ জন যাত্রীকে উদ্ধার করা হয়। তাদেরকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় এক যাত্রী মৃত্যু বরণ করেন। তবে নিহতের কোন পরিচয় এখনও পযর্ন্ত পাওয়া যায়নি।