admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২ ৭:৪১ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ রংপুর জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠনে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন।
এর আগে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এ্যাড. ইলিয়াছ আহমেদকে (আনারশ) প্রতিক ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে (মটর সাইকেল) প্রতিক প্রদান করেন।
এ ছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়র্ডের প্রার্থী মোঃ মমিনুর ইসলামকে(ঢোল), ৪নং ওয়র্ডের প্রার্থী সিরাজুল ইসলাম প্রামানিককে (হাতি) প্রতিক প্রদান করেন । পরে পর্যায়ক্রমে সকল সাধারণ সদস্য প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়।