admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৭ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল: রংপুরে হরতাল-অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩ নভেম্বর” সন্ধ্যায় রংপুর মহানগরীর স্টেশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সহযোগী সংগঠন জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর শাখার যৌথ আয়োজনে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস, হরতাল-অবরোধ ও দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতেই রংপুর রেলওয়ে স্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি সমাবেশে অংশ নেয়। জাতীয় যুব জোট রংপুর মহানগর শাখার সভাপতি সাজ্জাদুল ইসলাম মিঠুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুব জোট রংপর মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আপেল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর শাখার সভাপতি এহতেশাম জেমি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, যুব জোট নেতা মানিক অধিকারী, আব্দুস সালাম, শামীম মিয়া, যুগেশ চন্দ্র বর্মন, সাজ্জাদ হোসেন, জুয়েল মিয়া, শামসুল হক সোহেল, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ বিপ্লব সহ যুব জোট ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।