admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা শাখা’র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ অক্টোবর’ ২২ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা শাখা’র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে মতবিনিময় সভায় শুরুতেই বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন।
গতকাল মঙ্গলবার সন্ধায় মাহিগঞ্জ প্রেসক্লাব চত্বরে সম্মেলন প্রস্তুত কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুত কমিটির আহবায়ক শাহাদত হোসেন লিখনের সভাপতিত্বে ও ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক লিংকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুর রব পাটোয়ারী, ফেরদৌস হাসান চৌধুরী জুয়েল।
মাহিগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ডাঃ তাজুল ইসলাম প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ টিটু। এসময় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।