admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেলঃ স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসন। রবিবার (৬ জুন) রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেইসাথে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহবান জানানো হয়।
রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও মলিহা খানম’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ অভিযানে সহায়তা করেন।
রংপুর মহানগরীর সিটি বাজার, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্ত্বর এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয়। মাস্ক না পড়ায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।