admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২০ ১২:৩৬ অপরাহ্ণ
রংপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করার সময় আতশবাজীর কারণে পাশের মার্কেটে আগুনে পুড়ে ছাই, বঙ্গবন্ধুর শতবৎসর উদযাপন করার সময় আওয়ামী লীগ কার্যালয়ের পাশের মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকান থেকে লাগা আগুন আওয়ামী লীগ কার্যালয়েও ছড়িয়ে পড়ে। এ সময় কার্যালয়ের ভেতরে নেতাকর্মীরা আটকা পড়েন। পরে তারা নিরাপদে বেরিয়ে আসেন। মঙ্গলবার ১৭মার্চ রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আতশবাজি থেকে এ আগুন লাগতে পারে। আরএম বণিক নামের দোকান থেকে আগুন পরে আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়ে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত জেলা পুলিশের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কীভাবে আগুন লেগেছে, তা তদন্তে করে পরে জানানো হবে।