admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সুজন পাল (২২), গত ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রি. আনুমানিক ৯টায় তার ‘ঝঁলড়হ চধঁষ’ নামক ফেসবুক আইডি থেকে ‘ঝবলঁঃর গঁসঁ’ নামীয় ফেসবুক আইডি থেকে করা ধর্ম সংক্রান্ত একটি পোস্ট এর কমেন্ট বক্সে ইসলামকে একটি জঙ্গিবাদী ধর্ম আখ্যায়িত করে বিভিন্ন কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করে, যার একটি স্ক্রিনশট ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
এর প্রতিক্রিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ২৩ সেপ্টেম্বর ২০২২ খ্রি. আনুমানিক ২২:০০ ঘটিকায় বিষয়টি নজড়ে আসলে আরপিএমপি রংপুর, তাজহাট থানা পুলিশ অভিযুক্ত সুজন পাল এর অবস্থান সনাক্ত করে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি. (শনিবার) ভোর ৫ টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বড় পালপাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ও ঠিকানঃ সুজন পাল(২২), পিতা-চমৎকার পাল, সাং-বড় পালপাড়া, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুর। পরবর্তীতে গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে তাজহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।