হোম
নির্বাচিত কলাম

রংপুরে নৌকার পাল তুলবেন খালেকুজ্জামান?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০১৯ ৭:৫০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম‌্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ‘জনপ্রিয়তা’ আর মহাজোটের হিসেব-নিকেশে রংপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই দীর্ঘদিন। প্রায় অপ্রতিরোধ্যভাবেই এই আসনটিতে লাঙ্গলের চাষ চলে এসেছে এতোদিন! যোগ্য নেতা থাকার পরও রাজনীতির সমীকরনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারার এতদিন আক্ষেপে পুড়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে ৪৬ বছর পর এই আসনটিতে এবার লাঙ্গলের গতি থামিয়ে নৌকার পাল উড়িয়ে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে বলে মনে করছেন তারা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যাশা, হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য হওয়া ওই আসনটিতে এবার নৌকার সাংসদ পাবেন। যুক্তি হিসেবে তারা বলছেন, ব্যক্তি হুসেইন মুহাম্মদ এরশাদের একটা আলাদা জনপ্রিয়তা ছিলো। কিন্তু তার জায়গায় জাতীয় পার্টির শক্ত প্রার্থী নেই এখন। তাছাড়া এরই মধ্যে জাতীয় পার্টি দুই অংশে বিভক্ত হয়ে টালমাটাল অবস্থা পড়েছে। পাল্টাপাল্টি অবস্থানের কারণে মনে হচ্ছে ভাঙার অপেক্ষায় এখন এরশাদের হাতে গড়া এই দল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দুই পক্ষ থেকে দু’জন প্রার্থী আসতেও পারে রংপুর-৩ আসনে। বিষয়টি যদি এমন হয় তাহলে আওয়ামী লীগের জন্য বাড়তি সুযোগ তৈরি হবে। তাছাড়া গত কয়েকবছরে রংপুরে আওয়ামী লীগ নিজের সাংগঠনিক ভিত অনেক মজবুতও করেছে। বিভিন্ন স্থানীয় নির্বাচনেও এর প্রভাব রাখতে সক্ষম হয়েছে দলটি।

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে যে বিষয়টি আলোচনার তুঙ্গে সেটি হচ্ছে-কে হচ্ছেন এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।

এরই মধ্যে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাদের প্রায় সবাই স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতা। তবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান, যিনি এর আগেও ওই আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু মহোজোটের শরিক দল জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয়ার কারণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নি।

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনসহ বেশ কয়েকটি উপজেলায় প্রার্থী মনোনয়ন চুড়ান্ত করার জন্য শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে।

রংপুরে প্রার্থী ঠিক করা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রংপুরের উপ-নির্বাচনে এ পর্যন্ত ১৬ জনের মনোনয়নপত্র পেয়েছি। শনিবার মনোনয়ন বোর্ডের সভা। বঙ্গবন্ধু পরিবারে কেউ প্রার্থীতায় নেই। আমাদের নেতাকর্মীদের মধ্য থেকেই প্রার্থী ঠিক করবো।’

দলীয় সূত্র বলছে, রংপুর-৩ আসনে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন চৌধুরী খালেকুজ্জামান। এলাকায় তার গ্রহনযোগ্যতা এবং কর্মীবান্ধব সাংগঠনিক তৎপরতা তাকে এগিয়ে রেখেছে। এরই মধ্যে তাকে মনোনয়ন দেয়ার দাবিতে রংপুরে স্মরনকালের সবচেয়ে বড় মানববন্ধন ও মোটর সাইকেল শোভাযাত্রা হয়েছে। এরশাদের মৃত্যুর পর শূন্য ওই আসনে তিনি বেশ আগে থেকেই হাট-বাজার, পাড়া-মহল্লায় সভা-সমাবেশ, পথসভা এবং কুশল বিনিময় করছেন সবার সঙ্গে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশপাশি এলাকার সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। মনোনয়ন পেতে কেন্দ্রের সাথে সার্বক্ষণিক যোগাযোগও রাখছেন তিনি।

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দেয়াদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইমলাম মিলন, রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমতাজ উদ্দীন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এটিএম তোহিদুর রহমান টুটুল, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী বিপ্লব, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সফিউর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দিলশাদ ইসলাম এবং হাবিবুল হক সরকার।

মনোনয়ন পাওয়ার বিষয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করতে গিয়ে চৌধুরী খালেকুজ্জামান রাইজিংবিডিকে বলেন, একজন সংগঠক হিসেবে দিনরাত দলের জন্য কাজ করেছি। রংপুরে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি। নির্বাচনে আমাকে নিয়ে নেতাকর্মীদের উদ্দীপনায় আমি মুগ্ধ, কৃতজ্ঞ।

১৯৯১ থেকে ২০১৯-সংসদ নির্বাচনে রংপুর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এর মধ্যে ১৯৯৬ ও ২০০১-এ আওয়ামী লীগ ওই আসনে তার বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলো। স্বাধীনতার পর ১৯৭৩ সালে রংপুর আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের সিদ্দিক হোসেন। ১৯৭৯ সালের নির্বাচনে জয় পান বিএনপির রেজাউল হক সরকার রানা। এরপর থেকেই আসনটি জাতীয় পার্টির দখলে। যদিও এর মধ্যে কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ জোট কোন প্রার্থী না দিয়ে জাপাকে আসনটি ছেড়ে দেয়।

গত ১৪ জুলাই এইচএম এরশাদ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর ১৬ জুলাই এ আসনটি শূন্য ঘোষনা করে গেজেট প্রকাশ করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোট আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ইসির দেওয়া তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৫ অক্টোবর।

রংপুর-৩ আসনে ১৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ৬৭১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ১০৯ জন আর মহিলা ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬২ জন। আসনটিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 16 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 4 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক