admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০১৯ ২:৩৫ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর : মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর মাহিগঞ্জে রংপুর সদর-৩ উপ-নির্বাচন উপলক্ষে বি,এন,পি প্রার্থী রিটা রহমানের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়। মাহিগঞ্জ বাজারের সর্বস্থরের জনগণের নিকট ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য গণসংযোগ করেন ঢাকা উত্তর মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসীম, উত্তর যুবদলের যুগ্ন-সম্পাদক শরিফ উদ্দিন জুয়েল, উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজ, স্বেচ্ছাসেবকদলের নেতা আনোয়ার হোসেন, রংপুর জেলা বি,এন,পির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, রংপুর মহানগর বি,এন,পির সহ-সভাপতি আলহাজ্ব কাওসার জামান বাবলা,রংপুর মহনগর যুবদল সভাপতি মাহফুজ উন-নবী-ডন, রংপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সিরাজ উদ-দৌলা ডন ও বি,এন,পি যুবদল, ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।