admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মে, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুর মহানগরীর মাহিগঞ্জের কসাইটুলিতে আজ বুধবার (০৫) মে ভোরে ফাঁসিতে ঝুলে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে আত্মহত্যা কারী ঐ যুবক রাকিব হোসেন (১৮) পিতা আজগার আলী রংপুর মেট্টোপলিটন তাজহাট থানার ধর্মদাস মিলনপাড়ার বাসিন্দা। গতকাল মঙ্গলবার (০৪) মে বিকেলে মাহিগঞ্জের কসাইটুলীতে তার নানীর বাড়িতে আসে।
নানী নুরনাহার বলেন, রাতে খাওয়ার পর সে ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পরে। সাহরী খাওয়ার জন্য তাকে অনেকবার ডাকলেও কোন জবাব দেয়না, পরে ভোর বেলা অনেকবার ডাকার পরেও কোন সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হলে ঘরের ভিতর থেকে ছিটকিনী লাগানো দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখতে পায় ঘরের উপরের কাঠের বাতার সাথে পাতলা কম্বল দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এসময় বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাৎক্ষণিক মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশকে অবগত করেন।
পরে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশ ঘটনাস্থলে এসে যুবকের ঝুলন্ত মরদেহটি নামিয়ে ঘরের বাহিরে বের করেন এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলেন, মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ রোকনুজ্জামান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যা ঘটনার কোনরুপ তথ্য পাওয়া যায়নি।