admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে কর্মহীন অসহায় মানুষের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান কর্মহীন অসহায় মানুষের হাতে এ সহায়তা তুলে দেন।
করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়। ব্যুরো, বাংলাদেশ ও পূবালী ব্যাংকের সার্বিক সহযোগিতায় এসময় ৫৮০ টি অসহায় পরিবারকে সহায়তা প্রদান করা হয়।