admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র স্বাগত জানাল তালেবানকে নারী অধিকার ডিক্রিকে। আফগানিস্তানের জন্য মার্কিন বিশেষ প্রতিনিধি থমাস ওয়েস্ট তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দ কর্তৃক প্রকাশিত নারী অধিকার সংক্রান্ত সাম্প্রতিক ডিক্রিকে স্বাগত জানিয়েছেন। টমাস ওয়েস্ট একটি টুইটার পোস্টে আফগানিস্তানে মেয়েদের জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ করার প্রশংসা করেছেন। তালেবান সরকারের নির্দেশনাগুলো হল- এক. বিয়ে করার সময় মহিলাদের সম্মতি আবশ্যক। কোনো নারীকে এমন কাউকে বিয়ে করতে বাধ্য করা যাবে না, যাকে সে অপছন্দ করে। দুই. শান্তির বিনিময়ে বা শত্রুতা অবসানের জন্য কেউ মেয়েকে বিয়ে করতে পারে না। তিন. স্বামীর মৃত্যুর পর কেউ বিধবা নারীকে কাউকে বিয়ে করতে বাধ্য করতে পারবে না।
চার. একজন বিধবা চাইলে সন্তানকে তার কাছে রাখতে পারবে। পাঁচ. স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তিতে নারীর অংশ স্থির করা হয়েছে। ছয়. কেউ নারীকে এবং তার সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না। সাত. যারা একাধিক নারীকে বিয়ে করে তাদের প্রত্যেক স্ত্রীকে অধিকার দিতে হবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে ন্যায়বিচার বজায় রাখতে হবে।
ডিক্রিটি আলেম সমাজ, উপজাতীয় প্রবীণ নেতা, লেখক এবং সমস্ত প্রাসঙ্গিক সংস্থাকে বাস্তবায়ন করতে আহ্বান জানানো হয়েছে। আফগান সমাজে মহিলাদের অধিকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন নিশ্চিত করতে নিজ নিজ উপায় ব্যবহার করতে বলা হয়েছে।