admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ফাইজারের আরও ৩৫ লাখ টিকা দিল বাংলাদেশকে। ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকার আরও ৩৫ লাখ ডোজ বাংলাদেশকে উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। এসব টিকা পেলে বাংলাদেশ ১২ বছর ও তার চেয়ে বেশি বয়সীদের টিকাদান কার্যক্রম সম্প্রসারণে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন দূতাবাস আজ বুধবার, ২৭ অক্টোবর, গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন তথা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই বছরের শুরুতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োটেকের টিকা জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিয়েছে। সম্প্রতি বাংলাদেশের মানিকগঞ্জে পরীক্ষামূলক হিসেবে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ফাইজারের টিকা প্রয়োগ করা হয়। শিগগিরই এই কার্যক্রম বিস্তৃত পরিসরে শুরু হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অনুদান হিসেবে দেওয়া যুক্তরাষ্ট্রের এই টিকাগুলো বাংলাদেশ সরকারকে ১২-১৭ বছর বয়সীদের টিকাদানে সক্ষম করে তুলবে।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত যুক্তরাষ্ট্র। দেশটি এখন পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||