admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৯ ৮:৩৩ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি জুয়ার ক্লাবে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। স্থানীয় সময় শনিবার সকালের দিকে ব্রুকলিনের কাছের শহর উইকিসভিলের উতিসা এভিনিউর একটি নৈশ ক্লাবে এ হামলার ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ব্রুকলিনে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। গোলাগুলির উদ্দেশ্য এবং সেখানকার সঠিক পরিস্থিতি এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। সেখানে তাস ও ‘ডাইস’ পাওয়া গেছে, সেগুলো ব্যবহার করে অবৈধভাবে জুয়া খেলা হত। স্থানীয় সংবাদমাধ্যম গোলাগুলির স্থানকে অফিস শেষের পরে মানুষের আড্ডার স্থান বলে বর্ণনা করেছে।পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুলিতে আরো দুজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।