admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২০ ৫:৪২ পূর্বাহ্ণ
বাংলাদেশের পরিবহন সেক্টরে কথা ছিল স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে। সিট খালি থাকবে অর্ধেক। স্বাভাবিক অবস্থায় ফিরলে বাড়তি ভাড়া আদায়ও বন্ধ হবে। কোনো কথাই রাখেননি বাসসহ বিভিন্ন গণপরিবহনের মালিক-শ্রমিকরা। আদায় করা হচ্ছে বাড়তি বাড়া। কোথাও ৬০ শতাংশ, কোথাও একশ’ শতাংশ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা এবং বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, যা প্রত্যাশিত নয়। পরিবিহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলোকে এ বিষয়ে আমি বলেছি।
সর্বশেষ গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুর কাদের এ প্রসঙ্গে বলেন, কিছু কিছু গণপরিবহন করোনাকালের জন্য গৃহীত ব্যবস্থা হিসেবে সমন্বয় করা ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। করোনার সংক্রমণ এড়াতে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে চললেও স্বাস্থ্যবিধি মেনে চলছেনা উপরন্ত যাত্রিদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে পরিবহন সেক্টরে।