হোম
অপরাধ

মৌলভীবাজারে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অপরাধ গ্রাম্য সালিশে মুল্য ২৫ হাজার টাকা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ৯:১৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সিলেট মৌলভীবাজারে একজন বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অপরাধ সালিশ করে ২৫ হাজার টাকায় মীমাংসার অভিযোগ পাওয়া গেছে। সালিশকারীদের একজন বলছেন, মেয়েটির যে মানহানি হয়েছে, সেটি বিবেচনায় অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেটি পরিশোধের জন্য সেই ব্যক্তিকে পাঁচ মাস সময়ও দেয়া হয়েছে। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে ওই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে সালিশে বসে ওই সিদ্ধান্ত নেন স্থানীয়রা।

মেয়েটির প্রতিবেশী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার নেহার বেগম বলছেন, মেয়েটির মা আমার বাসায় কাজ করে। তার বাবা নেই। গতকাল দুপুরে প্রতিবেশী একজন মা বাড়িতে না থাকায় মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেছে বলে মেয়েটি আমাকে বলেছে। রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা সালিশে বসেন। সেখানে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা পরিশোধের জন্য তাকে পাঁচ মাস সময়ও দেয়া হয়।

সালিশকারীদের একজন তৈয়ব আলী বলছেন, অভিযোগ পাওয়ার পর এলাকার ময়-মুরুব্বি সবাই মিলে সেখানে বসছিল। তখন ওদের বলা হয়েছিল, আপনারা যদি আইনের আশ্রয় নিতে চান, তাহলে আইনের আশ্রয় নিতে পারেন। বা যদি বলেন এলাকায় শেষ করতে, তাইলে এলাকায় শেষ করা যায়। তার (মেয়েটির) যে মানহানি হয়েছে, সেই মানহানি বাবদ তাকে ২৫ হাজার টাকা দেয়া হবে। উভয় পক্ষের সম্মতিতে এটা সিদ্ধান্ত হয়েছে।

এই টাকা দেয়ার জন্য অভিযুক্ত ব্যক্তিতে পাঁচ মাস সময় দেয়া হয়েছে বলেও তিনি জানান। বাংলাদেশের মৌলভীবাজারে একজন বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অপরাধ সালিশ করে ২৫ হাজার টাকায় মীমাংসার অভিযোগ পাওয়া গেছে। গত বছর ২১শে অক্টোবর যেখানে বাংলাদেশে উচ্চ আদালতের আদেশ রয়েছে যে, ধর্ষণের ঘটনা মীমাংসায় সালিশ ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হবে না কেন জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেখানে তারা কীভাবে এ ধরণের সালিশ করলেন, জানতে চাইলে তিনি বলছেন, আমরা তো তাদের বলছি, আপনারা আইনের আশ্রয় নেন, সমস্যা নেই। ভিকটিম আইনের আশ্রয় না নেয়, কেউ তো তাদের ধরে নিয়ে আইনের আশ্রয় দিতে পারবে না।

সেই সময় ১০০ টাকার স্ট্যাম্পে ওই তরুণী ও সালিশকারীদের স্বাক্ষর রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভিকটিম মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযুক্ত ব্যক্তির মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। এই বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলছেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে শুনে আমাদের একটা টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ধর্ষণ চেষ্টা বা এই ধরণের সালিশে জড়িত কেউ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 9 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 12 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক