হোম
অপরাধ

মোবাইল ব্যাংকিংয়ে অনলাইন ক্যাসিনোর পেমেন্ট!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০১৯ ১০:০৬ পূর্বাহ্ণ

Casino-mknewsbd

ফাইল ছবি

অনলাইন ক্যাসিনোর অর্থ লেনদেনে ইলেকট্রনিক মানি ট্রান্সফার ও মোবাইল ব্যাংকিং অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এসব টাকা নির্দিষ্ট ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সম্প্রতি অনলাইন ক্যাসিনো কিং সেলিম প্রধানকে গ্রেপ্তারের পর তদন্তে নেমে এ ধরনের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র‌্যাব। তদন্তে একের পর এক অনলাইন গেটওয়ের সন্ধান মিলছে। এসব গেটওয়েতে ক্যাসিনোর বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া যাচ্ছে।
অনলাইন ক্যাসিনোর এভাবে অর্থ লেনদেন হওয়াকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও মোবাইল ব্যাংকিংয়ের জন্য এক ধরনের নিরাপত্তা ঝুঁকি মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো না হলে এ ধরনের মানিলন্ডারিং ঠেকানো কঠিন হয়ে পড়বে।

অনলাইন ক্যাসিনোর টাকা পাচারের লক্ষ্যে সরাসরি ব্যাংকিং চ্যানেলও ব্যবহার করা হতো। এমন তিনটি ব্যাংকের নামও ইতোমধ্যে উঠে এসেছে। এ ব্যাংকগুলোর সব ধরনের লেনদেন পর্যালোচনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলো। এ তিনটি ব্যাংক ছাড়া দেশি-বিদেশি আর কোন কোন ব্যাংক এ টাকা পাচারের সঙ্গে জড়িত, সেটিও খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিট।
এ বিষয়ে জানতে চাইলে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আমাদের সময়কে বলেন, অনলাইন ক্যাসিনোর যত লেনদেন হয়, এর বেশির ভাগই মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে হয়। ক্যাসিনোর অনেক নেটওয়ার্ক সাইট আমাদের দেশে বন্ধ হয়েছে। তার পরও মানুষ খেলতে পারছে। কারণ অ্যাপস ভার্সনটা বন্ধ করতে পারেনি সরকার। অ্যাপসগুলো সরকার নিজস্ব গেটওয়ে দিয়ে আটকে রাখতে পারে না। আপনি অ্যাপস ছাড়াই খেলছেন। আপনার তো চিপস লাগবে। কীভাবে পাবেন? টাকা পে করলে তারা চিপস পাঠিয়ে দেবে। মানিলন্ডারিং যে পদ্ধতিতে সংঘটিত হয়, ক্যাসিনোর অর্থ লেনদেনও একই পদ্ধতিতে হয়।
তিনি আরও বলেন, ‘এখানে এ লেনদেনের অনেক ক্ষেত্রে গেটওয়েটা ব্যবহৃত হয়। এ ধরনের মানিলন্ডারিংয়ে জড়িতদের বের করতে গেলে প্রযুক্তি দক্ষতা বাড়াতে হবে সরকারকে।’
র‌্যাবের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত বেশ কয়েক ইন্টারনেট গেটওয়ের সন্ধান পাওয়া গেছে। এর প্রতিটিতেই বিপুল পরিমাণ টাকা মিলছে। এসব টাকা অনলাইন ক্যাসিনো থেকে অবৈধভাবে বিদেশে পাচার হচ্ছে। তবে প্রতিদিন ঠিক কী পরিমাণ টাকা অনলাইন ক্যাসিনো বাণিজ্যে ব্যয় হচ্ছে, তার সুনির্দিষ্ট হিসাব মেলাতে পারছেন না কেউ। অনলাইনে প্রকাশ্যে অনেকটা বিজ্ঞাপন দিয়েই চলে আসছিল অনলাইন ক্যাসিনোবাণিজ্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব সূত্র জানিয়েছে, সেলিম প্রধান অনলাইনে ক্যাসিনোবাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আয়ের তথ্য জানিয়েছেন। এসব টাকার অংশ যেত বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির পকেটে। তারা টাকার বিনিময়ে সেলিমের অবৈধ কর্মকা-ের সহযোগিতা করতেন। এ ছাড়া সেলিম প্রধানের গুলশানের বাসায় অনেক রাঘববোয়াল যাতায়াত করতেন। কৌশলগত কারণে এখনই তাদের নাম প্রকাশ করতে চায় না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিট। সেলিম প্রধানের বাসায় যেতেন অনেক নামিদামি মডেলও। বিভিন্ন কাজ বাগিয়ে নিতে তাদের ব্যবহার করতেন সেলিম প্রধান। এর সুনির্দিষ্ট তথ্যপ্রমাণও পেয়েছে তদন্তকারী দল।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম আমাদের সময়কে বলেন, মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রনিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে অনলাইন ক্যাসিনোর পেমেন্টের তথ্য পেয়েছি আমরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।
এদিকে সেলিম প্রধানের বিরুদ্ধে হওয়া মামলার তদন্তভার চেয়ে পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র‌্যাব সদর দপ্তর। দু-একদিনের মধ্যেই তদন্তভার র‌্যাবে ন্যস্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে নামিয়ে এনে গ্রেপ্তার করে র‌্যাব। অনলাইন ক্যাসিনো গেমিংয়ের প্রধান সমন্বয়ক সেলিম প্রধান বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তার গুলশানের বাসা ও অফিসে দীর্ঘ ১৮ ঘণ্টা অভিযান চালায় র‌্যাব। এ সময় বিপুল অর্থ, মদসহ তার দুই সহযোগী আক্তারুজ্জামান ও রোকনকেও আটক করা হয়।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 12 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক