admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২০ ১০:৫২ অপরাহ্ণ
মেজর (অব.) রাশেদ হত্যা ঘটনার তদন্ত কমিটি রিপোর্ট জমাদিতে আরো ৭ দিন সময় চেয়েছে। পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা হত্যাকান্ড তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমাদিতে আবারো একসপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছে। বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিতে আরো ৭ দিনের সময় চেয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়েছে। এর আগে গত রবিবার (১৬ আগস্ট) বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে গণশুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেছিলেন, কমিটির তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। সরকার নির্ধারিত সময় ২৩ আগষ্টের মধ্যে তারা প্রতিবেদন জমা দিতে পারবেন। মিজানুর রহমান আরো বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার কাজ শেষ।