admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, সাফ রিপোর্টারঃ মুক্ত কলমের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোর-আন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে মুক্ত কলমের বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌর মেয়র মহোদয় আঞ্জুমান আরা বন্যা, অ্যাাড. আবু মহী উদ্দিন, জিটিভি’র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এমদাদুল হক ভুট্ট, সময় টিভি’র স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, এস টিভির রিপোর্টার জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও রোড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিম, মুক্ত কলমের প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান ও এম কে নিউজ এর জেলার প্রতিনিধি সহ বিশিষ্ঠ্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সন্মানিত অতিথি বৃন্দ তাঁদের শুভেচ্ছা বক্তব্য ও কেক কেটে বর্ষপূর্তি পাললের মধ্যদিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, তিনি তাঁর বক্তব্যে মুক্ত কলমের ৫ম বর্ষপূর্তিতে উন্নতি ও সফলতা কামনা করেন, এবং তাঁর পাশে থেকে এলাকার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে কাজ করার আহব্বান জানান। বক্তব্য শেষে মুক্ত কলমের নতুন প্রতিনিধি কুঞ্জ পালকে রিপোর্টার কার্ড পড়িয়েদেন।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা ক্রিড়া অফিসার অ্যাড. আবু মহী উদ্দিন, তিনি মুক্ত কলমের সফলতা এবং আরও উন্নতি কামনা করেন। আর অনেক সন্মানিত অতির্থীরা মুক্ত কলমের সাফল্য কামনা করে বক্তব্যদেন।
এছাড়াও প্রিন্ট মিডিয়া, অনলাইন, টিভি’র সংবাদ মাধ্যমের কর্মী উপস্থিতি ছিলেন। মুক্ত কলমে প্রতিষ্ঠা বার্ষিকীতে এম কে নিউজের স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রয়েল, বিশ্বজিৎ সরকার রনি, মোঃ হুমায়ুন কবির রেজা সহ যারা অক্লান্ত পরিশ্রম করে উক্ত বর্ষপূর্তিকে সাফল্য করে তুলেছেন।
পরিশেষে মুক্ত কলম সম্পাদক ও প্রকাশক উপস্থিতি অতির্থী, মুক্ত কলম পাঠক ও মুক্ত কলমের জেলা থানা প্রতিনিধদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করেন।